শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

সিলেটে শিল্পপতি রাগীব আলীসহ ৫জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ragib aliসিলেট সংবাদদাতা: সিলেট নগরীর তারাপুর চা বাগানের দেবোত্ত্বর সম্পত্তি অবৈধ স্থাপনা নির্মানের মাধ্যমে হাজার কোটি টাকার ভুমি আত্মসাৎ এর আলোচিত দুটি মামলায় সিলেটের বিশিস্ট শিল্পপতি রাগীব আলীসহ ৫জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার সকালে মহানগর মুখ্য হাকীম সাইফুজ্জামান হিরো গ্রেফতারী পরোয়ানা জারির আদেশ দেন। ভুমি মন্ত্রনালয়ের স্মারক (চিটি) মামলায় রাগীব আলী ও তার একমাত্র ছেলে আব্দুল হাইয়ের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়।

প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় রাগীব আলী তারাপুর চা বাগানের সেবায়েত পংকজ কুমার গুপ্ত রাগীব আলীর আত্মীয় মৌলভীবাজার এর রাজনগর এর বাসিন্দা দেওয়ান মোস্তাক মজিদ রাগীব আলীর ছেলে আব্দুল হাই জামাতা আব্দুল কাদির ও মেয়ে রুজিনা কাদির এর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন আদালত।

গত ১০জুলাই আদালতে দুটি মামলার অভিযোগ পত্র দেন| পুলিশ বু্্যরো অব ইনভেস্টিগেশন (পিবি আই)সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার জাহান, আজ বুধবার অভিযোগ পত্রের শুনানীর তারিখ থাকলেও রাগীব আলী অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে সময় প্রার্থনা করেন। আদালত তা নামঞ্জুর করে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।

ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ