শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

বন্যার্তদের মাঝে যুব মজলিসের ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

13936938_661136220710669_1715610705_nহাবীবুল্লাহ সিরাজ : বাংলাদেশের উত্তরাঞ্চলে চলছে ভয়াবহ বন্যা দুর্যোগ। স্মরণাতীত কালের সবচেয়ে বড়ো মানবিক বিপর্যয়। কুড়িগ্রাম ভুরুঙ্গামারী রাজারহাট রৌমারী চিলমারী গাইবান্ধা সাঘাটা সাদুল্লাহপুর গোবিন্দগঞ্জ নিলফামারী সিরাজগঞ্জসহ অসংখ্য এলাকা প্লাবিত। এখনো পানিবন্ধি আছে অজস্র লোক।

কৃষিভূমি প্লাবিত হওয়ার সাথে সাথে ঘরবাড়ী লোকালয় প্লাবিত। বন্যায় হারাতে বসেছে তাদের জীবনের সর্বস্ব। প্লাবিত এলাকাগুলো কৃষি নির্ভর বিধায় বিপর্যয়টা অন্যসময়ের তুলনায় বড়ো আকারের। এসব দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে পৌঁছেছেন অনেকে।

মানবিক এই বিপর্যয়ে বন্যা দুর্গতদের পাশা থাকার কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস খ-শাখা। গত রবিবার যুব মজলিস খ-শাখার উদ্যোগে ত্রান বিতরণর করা হয় কুড়িগ্রামের ক্ষতিগ্রস্ত অন্যতম এলাকা ধরলা পাড়ে।

ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন যুব মজলিস ঢাকা মহানগরীর দায়িত্বশীল মাওলানা রাকিবুল ইসলাম রকিব ও মাওলানা আব্দুল্লাহ আশরাফ। এ সময়ে তাদের থেকে প্রায় ২৫০ টি অসহায় পরিবার ত্রাণ গ্রহণ করে। ত্রাণ বিতরণে দ্বিতীয় কেন্দ্র ছিল আন্ধারিঝাড়ে দুধকুমার নদী পাড়ের এলাকা। ত্রাণের আইটেম ছিল চাল, ডাল, আলু, পেয়াজ, লবণ, পানিবাহিত রোগের ঔষুধসামগ্রী, ওরসেলাইন মোম ও একটি করে দিয়াশলাই। ত্রাণ বিতরণের দ্বিতীয় স্পট ছিল দুর্গম ও নিম্নাঞ্চল রায়গঞ্জে। এখানেও উল্লেখযোগ্য পরিমাণ অসহায় পরিবার ত্রাণ গ্রহণ করে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ