শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

সহবাসের পূর্বে তালাক দিলে বিয়ে ভেঙে যায়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

talakআওয়ার ইসলাম

প্রশ্ন: বিয়ের দুই ঘন্টা পর সহবাসের আগেই তর্ক বিতর্কের এক পর্যায়ে স্বামী তার স্ত্রীকে মোবাইলে এক তালাক, দুই তালাক, তিন তালাক দিলে তালাক হবে কিনা। পুনরায়ঘর সংসার করতে চাইলে কী করতে হবে?

জান্নাতি বেগম, শেখের টেক, ঢাকা।

উত্তর: ‍সহবাস বা নির্জনবাসের পূর্বে স্ত্রীকে ভিন্ন ভিন্ন শব্দে তিন তালাক দিলে প্রথম তালাক দ্বারাই বিচ্ছেদ ঘটে যায়। দ্বিতীয় ও তৃতীয় তালাক পতিত হবে না। সেমতে প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ স্ত্রীর উপর শুধু এক তালাক পতিত হয়েছে। এমতাবস্থায় উক্ত স্ত্রী তার জন্য ধার্যকৃত মোহরের অর্ধেক প্রাপ্ত হবে।

এখন তারা পুনরায় ঘর-সংসার করতে চাইলে করণীয় হলো, নতুনভাবে মোহর ধার্য করে শরীয়ত সম্মত পন্থায় নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া।

উল্লেখ্য, এখন ঐ স্বামী আর দুই তালাকের মালিক থাকবেন। ভবিষ্যতে এক সাথে বা ভিন্ন ভিন্নভাবে দুই তালাক দিলে তারা সম্পূর্ণরূপে একে অপরের জন্য হারাম হয়ে যাবে।

كما فى الجوهرة النيرة : (4/ 147)

সূত্র: জামিয়া রাহমানিয়া ফতোয়া বিভাগ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ