শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

কসবায় বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

biddutআমিনুল ইসলাম হুসাইনী, কসবা : ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভায় বিদ্যুৎ পিষ্ট হয়ে এক যুবক মারা গেছেন। মৃত যুবক ইকবাল (১৮) কসবা পৌরসভার কৃষ্ণপুর (দ.পাড়া) গ্রামের শহিদুল ইসলামের তৃতীয় ছেলে।

প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন (২৬) আওয়ার ইসলাম ২৪ ডটকমকে জানায়, বুধবার বিকালে কসবা পৌরসভার মরা পুকুর পাড় গ্রামের আব্দুল্লাহ (৩৫) মিয়ার বাড়ির ছাদে ইকবাল হোসেন রাজমিস্ত্রির কাজ করছিল । এ সময় প্রবল বৃষ্টিপাত শুরু হলে ইকবাল ছুটাছুটি করে নিচে নেমে আসার সময় ছাদের ওপরে ঝুলে থাকা বিদ্যুৎ ক্যাবলের সাথে আটকে যায়। তখন ঘটনাস্থলে বাড়ির মালিক আব্দুল্লাহ ইকবালকে উদ্ধার করতে গিয়ে নিজেও গুরুতর আহত হন। পরে স্থানিয় এলাকাবাসীদের সাহায্যে তাকে বাঁচাতে পারলেও ইকবালকে আর বাঁচাতে পারেনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত যুবকের পিতা শহিদুল ইসলাম বলেন, আমি খবর পেয়ে ছুটে এসে দেখি আমার ছেলে বিদ্যুতের তারে আটকে আছে। আমি নিজেই আমার ছেলের লাশ সেখান থেকে নামিয়ে আনি। এ ব্যাপারে থানায় কোনো ইউডি মামলা হয়েছে কি না জিজ্ঞেস করলে তিনি আওয়ার ইসলাম ২৪ ডট কমকে জানান, এ ব্যাপারে কোনো মামলা হয়নি। আমি কাউকে দোষারোপ করছি না।'


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ