শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার 

আল্লামা শফীর সাথে ছাত্র ঐক্য নেতৃবৃন্দের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

13936972_1068569123190408_887836543_n copy

আওয়ার ইসলাম: চট্টগ্রাম বিভাগীয় ছাত্র ও গণ সমাবেশ সফলের লক্ষ্যে সর্বদলীয় ইসলামী ছাত্রঐক্যের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ হারুনুর রশীদ এর নেতৃত্বে ছাত্র ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ হেফাজতে ইসলাম এর মুহতারাম আমীর ও হাটহাজারী মাদরাসা মহাপরিচালক শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফী (দাঃ বাঃ) সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এসময় ছাত্রঐক্যের নেতৃবৃন্দ বিভিন্ন কার্যক্রম ও কর্মসূচির সম্পর্কে হযরতকে অবহিত করেন ও সফলতার জন্য দো'আ কামনা করেন।

সম্প্রতি সমমনা ইসলামি ছাত্রসংগঠনসমূহের ঐক্যবদ্ধ প্লাটফর্ম হিসেবে আত্নপ্রকাশ করেছে ‘সর্বদলীয় ইসলামী ছাত্রঐক্য’। এ ঐক্য পরিষদে রয়েছে ৮টি ইসলামি ছাত্র সংগঠন রয়েছ। এগুলো হচ্ছে, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ, ছাত্র জমিয়ত বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ও বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ