শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার 

ফ্রান্সে ২০ মসজিদ বন্ধ; আরো বন্ধ হবে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

France Closes 3rd Mosque after Paris Attacks

আওয়ার ইসলাম: ফ্রান্স সরকার সেদেশে গত কয়েক মাসে ২০ টি মসজিদ বন্ধ করে দিয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজেনোভ বলেছেন, উগ্রপন্থী মতবাদ রুখতে জরুরি ক্ষমতা বলে সামনে আরো মসজিদ বন্ধ করে দেয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। ফ্রান্সে বেশ কটি বড় হামলার প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নেয়া হলো বলে জানান তিনি।

ফ্রান্সের মসজিদগুলোতে বিদেশ থেকে আসা অর্থ সহায়তা উগ্রবাদী চিন্তাধারা উৎসাহিত করতে ব্যবহৃত হচ্ছে বলে সম্প্রতি অভিযোগ উঠেছে।

ক্যাজেনোভ বলেছেন, তিনি মসজিদে অর্থের ব্যাবহারে স্বচ্ছতা নিশ্চিত করতে চান।

ফ্রান্সের মুসলিম কাউন্সিলের প্রধান আনোয়ার কিবেখ বলেছেন, মসজিদগুলোতে অর্থ বরাদ্দ দিতে এক মাসের মধ্যে নতুন একটি ফাউন্ডেশন গঠন করা হবে।

গত মাসের মাঝামাঝি সময়ে তিউনিসিয়ান বংশোদ্ভূত একজন মুসলিম নিস শহরে একটি উৎসবে লরি চাপা দিয়ে ৮৪ জনকে হত্যা করে।

এর আগে গত বছরের নভেম্বরে প্যারিস শহর জুড়ে বন্দুকধারীদের সিরিজ হামলায় ১৩০ জন নিহত হয়।

গত কয়েক বছরে পুরো ইউরোপ জুড়ে এরকম বেশ কটি বড় হামলা হয়েছে। তার পর থেকেই ইউরোপ জুড়ে সতর্ক অবস্থা রয়েছে।

সূত্র: বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ