শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

আরো ১৪ বক্তার বিরুদ্ধে অভিযোগপত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Islamic-preachers

আওয়ার ইসলাম: ইসলামিক স্কলার ডা. জাকির নায়েককে নিষিদ্ধের পর ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) দেশটির আরো ১৪ বক্তার ও ইসলাম প্রচারকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে।

এর আগে, মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন হায়দারাবাদ প্রধান মোহাম্মদ ইব্রাহিম ইয়াজদিনিকে জিজ্ঞাসাবাদ করে এনআইএ। সে সময় তিনি এনআইএকে জানান, জাকির নায়েকের কারণে তিনি শরিয়াহ আইন প্রতিষ্ঠায় কাজ করছেন।

গত মাসে সৌদি আরবে স্কাইপির মাধ্যমে এক সংবাদ সম্মেলনে ইসলামিক স্টেটের কার্যক্রমের নিন্দা জানান জাকির নায়েক। তিনি বলেন, আইএস ইসলামের জন্য কোনো কিছু করছে না, তারা পাগলপ্রায়। কারণ ইসলাম নিষ্পাপ মানুষের হত্যাকাণ্ড সমর্থন করে না।

টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এনআইএন’র অভিযোগপত্রে উল্লিখিত বক্তারা মূলত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়েতে বসবাস করছেন। তারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সন্দেহভাজনদের উগ্রবাদে উসকানি দিয়েছেন বলে এনআইএ’র অভিযোগপত্রে বলা হয়েছে।

যুক্তরাজ্যের ইসলামিক স্কলার আনজেম চৌধুরী, হামজা অ্যন্ড্রেস জর্জিস, ইমরান মানসুর, মিজানুর রহমান ও আবু ওয়ালিদ; যুক্তরাষ্ট্রভিত্তিক ইয়াসির কাধি, ইউসুফ এসতেস, হামজা ইউসুফ ও আহমাদ মুসা জিব্রিল; অস্ট্রেলিয়াভিত্তিক মুসা সেরানটোনিও, শেইখ ফায়েজ মোহাম্মদ ও ওমর আল বান্না; জিম্বাবুয়েভিত্তিক মুফতি মেনক এবং কানাডাভিত্তিক মজিদ মাহমুদ বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করেছে এনআইএ।

ভারতে গ্রেফতাকৃত আইএস সদস্যদের জিজ্ঞাসাবাদ প্রকাশ করেছে এনআইএ। আইএস সদস্যরা এসব ধর্মীয় বক্তার কাছে থেকে প্ররোচনামূলক বক্তৃতা শুনেছেন ও দেখেছেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। সূত্র : সিয়াসাত

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ