মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইমামসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা, গ্রেফতার বাদী ফতুল্লায় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগের ৫৪ জনের বিরুদ্ধে মামলা জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী 

‘সরকারি খুৎবা’ পড়তে অস্বীকার করায় ইমাম গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

noakhali_imamনোয়াখালী: ইসলামিক ফাউন্ডেশন লিখিত জুমার নির্ধারিত খুৎবা পড়তে অস্বীকার করায় নোয়াখালীর এক ইমামকে আটক করেছে পুলিশ।

শুক্রবার নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের বানদত্ত বাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে।

আটক হওয়া ইমামের নাম হাফেজ বেলাল হোসেন। তিনি নোয়াখালীর  কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহি ইউনিয়নের চরকলমি গ্রামের নবী আলমের ছেলে।

সূত্র জানায়, মসজিদের জুমার নামাজে ওই ইমাম সাহেবকে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত খুতবা পড়ানোর অনুরোধ করে স্থানীয় আওয়ামী সমর্থক মুক্তিযোদ্ধা নজির আহমদ ও সায়েদুল হক মেম্বার। ইমাম সাহেব তখন বলেন, আমি এই সরকারি খুতবা মসজিদের মিম্বারে পড়ব না।

এতে ক্ষিপ্ত হয়ে মুসল্লিরা তাকে মিম্বার থেকে ধরে এনে আটকে রেখে বেদম মারপিট করে। পরে কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুমী পুলিশকে খবর দিয়ে ওই ইমামকে সোপর্দ করে। পরে মসজিদের মুয়াজ্জিন জুমার নামাজের ইমামতি করেন।

কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন জানান, অভিযুক্ত হাফেজ বেলালকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের সব খবর পেতে এখানে ক্লিক করুন 

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ