মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী

‘কোরআন হাদীস সঠিকভাবে পড়লে কেউ জঙ্গি হয় না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

police_12872 copyনিজস্ব সংবাদদাতা: সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শহীদুল ইসলাম চৌধুরী বলেছেন- কোরআন'র চেয়ে বড় কোনো আইন ও প্রশান্তির গ্রন্থ পৃথিবীতে নেই। দুনিয়ার সকল সমস্যার সমাধান কোরআন-হাদীসে রয়েছে। আমি ব্যক্তিগতভাবে কুরআন-হাদীস অধ্যয়ন করি। কোরআন-হাদীস সঠিকভাবে অধ্যয়ন করলে কেউ জঙ্গি-সন্ত্রাসী হতে পারেনা।

গতকাল ওসমানীনগর উপজেলার শাহজালাল রহ. ফাযিল মাদরাসায় ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন মোঃ শহিদুল ইসলাম চৌধুরী।

যারা জঙ্গি, উগ্রবাদী ও সন্ত্রাসী কাজ করছে তাদেরকে মানবতার শত্রু আখ্যা দিয়ে তিনি বলেন, ‘মহানবী সা. থেকে শুরু করে ইসলামে বড় বড় মনিষিদের জীবনি করলে কোথাও উগ্রবাদ, জঙ্গিবাদ ও সন্ত্রাসী কার্যক্রম পাওয়া যায় না। আমাদের সন্তানদেরকে কোরআন-হাদীসের সঠিক শিক্ষা দিতে হবে। ছাত্র, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক তথা সমাজের সকলকে সচেতন করতে কাউন্সিলিং করতে হবে।’

মাদরাসার অধ্যক্ষ আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসমানীনগর উপজলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী। আরও বক্তব্য রাখেন ওসি (তদন্ত) আনোয়ার হোসেন।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ