শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধান কামনায় দুয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

elias aliইমদাদুল হক, সিলেট থেকে : সিলেট -২ আসনের সাবেক সাংসদ ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম. ইলিয়াস আলীর সন্ধান কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সিলেট দরগাহ মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত দোয়া মাহফিলের আয়োজনে ছিল ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ, ইলিয়াস মুক্তি ছাত্র ও যুব সংগ্রাম পরিষদ।

মাহফিলে উপস্থিত ছিলেন ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহবায়ক ও জেলা বিএনপি'র সাবেক সহ সভাপতি আলহাজ্ব শেখ মখন মিয়া চেয়ারম্যান, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, যুগ্ম আহবায়ক আব্দুস সহিদ প্রমুখ।

মিলাদ শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা, এম. ইলিয়াস আলী, ছাত্রদল নেতা দিনার খান ও গাড়ি চালক আনসার মিয়া সহ বিএনপি'র সকল নিখোঁজ নেতাকর্মীর অক্ষত সন্ধান কামনা করে মোনাজাত করা হয়।

উল্লেখ্য ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে নিজের গাড়িতে করে বনানী থেকে বাসায় ফেরার পথে নিখোঁজ হন এম. ইলিয়াস আলী। তাঁর সঙ্গে গাড়ি চালক আনসার আলীও নিখোঁজ হন।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ