মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ বাস ভাড়া বাড়ছে, কোন রুটে কত?

‘জুমায় নজরদারির সিদ্ধান্ত অযৌক্তিক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

135639_194 copyআওয়ার ইসলাম ডেস্ক : ইসলামী ঐক্যজোট (একাংশ) বলেছে, জঙ্গি হামলা বন্ধের জন্য জুমার খুতবার ওপর নজরদারি ও কিছু মাদরাসা বন্ধের উদ্যোগের সরকারি সিদ্ধান্তকে অযৌক্তিক।

আজ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঐক্যজোট নেতারা এ কথা বলেন ।

লিখিত বক্তব্যে দলটির মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, বাংলাদেশের উজ্জ্বল ভাবমূর্তি বিনষ্ট করে দেশকে সাম্প্রদায়িক, অকার্যকর ও সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে ঘোলা পানিতে মাছ শিকার ও রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে একটি চক্র।

জুমার খুতবা ও কিছু মাদরাসা বন্ধের উদ্যোগকে অযৌক্তিক আখ্যায়িত করে তিনি বলেন, এতে সাধারণভাবে খতিব ও মাদরাসার দিকে সন্দেহের বীজ বপন করা হচ্ছে। বরং ধর্মীয় শিক্ষার অভাবে শিক্ষার্থী বিপথগামী হচ্ছে বলে মন্তব্য করেন মুফতি ফয়জুল্লাহ।

এক প্রশ্নের জবাবে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী বলেন, অতীতে যেসব আলেমদের দোষারোধ করা হয়েছে সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে তাদের জড়িত থাকার প্রমাণ মেলেনি।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ