মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

শেরপুরের ৭টি গ্রামে আজ ঈদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sheerpurমিনহাজ উদ্দীন, শেরপুর প্রতিনিধি: সৌদি আরবসহ আরব আমিরাতের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে বুধবার শেরপুরের ৭ টি গ্রামে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। জেলার ৫ টি উপজেলার ৭টি গ্রামে প্রায় ৩ হাজার মুসল্লি আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন।

শেরপুর সদরের চরখারচর, মুন্সীরচর, বামনের চর, ঝিনাইগাতি উপজেলার বনগাঁও চতল, নালিতাবাড়ী উপজেলার নন্নী মধ্যপাড়া ও চিনামারা সহ ৭টি স্থানে পৃথকভাবে আজ বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সকাল ৮ টা থেকে ১০ টার মধ্যে পৃথক এসব স্থানে মুসল্লীরা পবিত্র ঈদের নামাজ আদায় করেছেন। প্রত্যেকটি ঈদের জামাতে দুইশ থেকে তিনশ জনের মতো মুসল্লী অংশ নিয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

বরাবরের মত এবারো ঈদের নামাজের বড় জামাত দুটি অনুষ্ঠিত হয়েছে সকাল আটটায় বনগাও চতল ও নন্নী মধ্যপাড়ায়। এসময় নন্নী মধ্যপাড়ায় পরুষদের পাশাপাশি পর্দার আড়ালে মহিলারাও অংশ নেন।

দেশের আরো ২৫টি জেলার অসংখ্য ধর্মপ্রাণ মুসলমানগণ সর্বপ্রথম চাঁদ দর্শনের ভিত্তিতে প্রতি বছরই মাহে রমজানুল মুবারক, পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আযহাসহ ধর্মীয় সকল উৎসবাদি পালন করে থাকেন। আরব বিশ্বসহ পৃথিবীর প্রায় ৬৫টি দেশে পবিত্র পবিত্র ঈদুল ফিতর পালিত হবে বুধবার।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ