বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


ঈদে গরিবদের অর্থ সহযোগিতা করা দায়িত্ববোধের অংশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্বব্যাপী মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। অনাবিল আনন্দের মধ্য দিয়ে তা উদযাপিত হয়ে থাকে। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর ঈদ আসে মহামিলনের সওগাত নিয়ে। পরস্পরের মেলবন্ধনে আবদ্ধ করে নতুন ভাবে। এই ঈদকে সামনে রেখে নানামুখি মানুষের আয়োজন থাকে নানা রকমের। থাকে বিশেষ ভাবনা-পরিকল্পনাও। এবারের ঈদভাবনা জানাতে শরিয়তপুরের কজন তরুণ আলেম মুখোমুখি হন আওয়ার ইসলামের। আলোচনার চুম্বকাংশ তুলে ধরেন আমিন হানিফ


মুফতি খোরশেদ আলম কাসেমী
দেশে দাওরায়ে হাদিস [মাস্টার্স] সমাপ্ত করে ভারতের বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ থেকে তাখাসসুস ফিল ইফতা কোর্স করেন। এরপর দারুল ইহসান ইউনিভার্সিটি থেকে অনার্স করেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় মুফতি বোর্ডের চেয়ারম্যান। শরিয়তপুর ওলামা পরিষদের সভাপতি।

khurshedকর্মজীবনে নিজের প্রতিষ্ঠিত নুরুল হারামাইন মাদরাসা ও শরিয়তপুর জেলায় প্রতিষ্ঠিত ইক্বরা মাদরাসার প্রিন্সিপ্যালের দায়িত্বে নিয়োজিত। এলিফেন্ট রোড মাল্টিপ্লান শপিংসেন্টার জামে মসজিদের খতিবের দায়িত্বে নিয়োজিত। এছাড়াও এ বছর রমজান উপলক্ষে এশিয়ান টিভিতে 'সুয়াল জওয়াব' অনুষ্ঠান করেছেন।

আওয়ার ইসলাম : এবারের ঈদ নিয়ে আপনার ও আপনার পরিবারকে ঘিরে কী পরিকল্পনা?
মুফতি খোরশেদ : ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশি। এই আনন্দ উপভোগ করার জন্য প্রতিটি মানুষেরই পরিকল্পনা থাকে। তবে এ বছর আমার ব্যতিক্রমী কোন আয়োজন নেই। সবার মত আমিও আমার পরিবার, মা-বাবা ও কাছের মানুষগুলোকে নিয়ে ঈদ উদযাপন করার আশা রাখছি।

আওয়ার ইসলাম : আপনি শরিয়তপুর ওলামা পরিষদের বর্তমান সভাপতি। আপনাদের ওলামা পরিষদের সংক্ষিপ্ত কর্মসূচি সম্পর্কে যদি কিছু বলেন।
মুফতি খোরশেদ : আমাদের এই পরিষদ মৌলিক দশদফা ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করে থাকে। তার সংক্ষেপ বিবরণ- বাৎসরিক ওলামা সম্মেলন। মাদরাসা শিক্ষাবোর্ড পরীক্ষাউত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মেধা উৎসাহ। শরিয়তপুর জেলা মোট ৭টি থানার প্রতিটি থানায় একটি করে পাঠাগার স্থাপন। ৭টি থানায় বাৎসরিক ইসলামি মহাসম্মেলন। গরিব অসহায় শিক্ষার্থীদের লেখাপড়া খরচ বহন। শরিয়তপুর জেলাব্যাপী ওলামায়ে কেরামের ঐক্য। বিদাত কুসংস্কার বিরোধী আন্দোলন। সময়ের বড় ফেতনাবাজ লা-মাযজাবিদের বিরুদ্ধে কঠোর সংগ্রামসহ নানান কর্মসূচি নিয়ে আমাদের অগ্রযাত্রা।

আওয়ার ইসলাম : আপনাদের ওলামা পরিষদের পক্ষ থেকে এবারের ঈদে গরিব অসহায়দের জন্য কী পদক্ষেপ?
মুফতি খোরশেদ : পরিষদের পক্ষ থেকে আমরা তেমন বড়সড় আয়োজন এবছর করতে পারি নি। পরিকল্পনা মোতাবেক