শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ঝিনাইদহে সেবায়েত হত্যায় মামলা দায়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

aaখালিদ হাসান, ঝিনাইদহ : ঝিনাইদহে শ্রী শ্রী রাধা মদন গোপাল বিগ্রহ মঠের সেবায়েত শ্যামানন্দ দাস (৫১) হত্যার ঘটনায় ঝিনাইদহ সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, মন্দিরের সেবায়েত হত্যার ঘটনায় শুক্রবার রাতে মঠের সভাপতি সুবল চন্দ্র বাদী হয়ে অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। খুনিদের গ্রেফতার করতে ব্যাপক পুলিশি অভিযান অব্যাহত আছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।

এদিকে, পুরোহিত ও সেবায়েত হত্যার খুনিদের ধরতে ঝিনাইদহে অতিরিক্ত ৪০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানান ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ।

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোর সাড়ে ৬ টার দিকে ৩ জন দুর্বৃত্ত মোটর সাইকেলযোগে এসে শ্যামানন্দ দাসকে শ্রী শ্রী রাধা মদন গোপাল বিগ্রহ মঠ মন্দিরের সামনে উপুর্যপুরি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ