শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

হারুন ইজহার মুক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

harun izharচট্টগ্রাম প্রতিনিধি : একের পর এক মামলাতান্ত্রিক সমস্যায় কারাগারে আটকে থাকা হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুফতী হারুন ইজহার আজ জামিনে মুক্ত হয়েছেন। বিকাল ২.৩০ মিনিটে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পান বলে একাধিক ঘনিষ্ট সূত্র আওয়ার ইসলাম টোয়েন্টিফোরকে নিশ্চিত করেছে।

২০১৩ সালের ৯ অক্টোবর হাটহাজারী উপজেলার ইছাপুরের একটি বাসা থেকে গ্রেফতার হন হারুন ইজহার। তাকে ১১ মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। এর আগে চলতি বছরের ৯ এপ্রিল জামিনে মুক্তি পেলে কারা ফটকে ফের গ্রেফতার হন তিনি।

এবারও মামলা থেকে অব্যহতি পেয়ে মুক্তি পাওয়ার পর ফের গ্রেফতারের শঙ্কায় ছিলেন তার পরিবার। তবে শেষ পর্যন্ত এমন কিছু হয়নি।

উল্লেখ্য, মুফতি হারুন ইজহারের বাবা হেফজাতে ইসলামের কেন্দ্রী নেতা মুফতি ইজহারুল ইসলাম প্রতিষ্ঠিত লালখান বাজার মাদ্রাসায় এক বিস্ফোরণের পর গ্রেফতার করা হয় তাকে। মাদরাসায় বিস্ফোরণের ওই ঘটনায় নিহত হয় এক শিক্ষার্থী।

দীর্ঘ আড়াই বছরের বেশি সময় তিনি কারাভোগ করে অবশেষে আজ মুক্তি পেলেন চট্টগ্রামের তরুণ এই আলেম।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ