শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ঝিনাইদহে ঠিকাদারের ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঠিকাদারখালিদ হাসান, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ শহরের হামদহ কালীমন্দিরের সামনে নিজ অফিস থেকে ঝুলন্ত অবস্থায় মুন্সি সোলায়মান হোসেন বিপ্লব (৩৫) নামের এক ঠিকাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বিপ্লব শহরের কাঞ্চনপুরের মুন্সি সিরাজুল ইসলামের ছেলে।

মুত্যুর আগে সে অফিস কক্ষে মৃত্যুর জন্য কারা দায়ী তাদের নাম ও কারণ লিখে গেছে। বৃহস্পতিবার দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, ঝিনাইদহ শহরের বিশিষ্ঠ ঠিকাদার মুন্সি সোলায়মান হোসেন বিপ্লব হামদহ কালীমন্দিরের সামনে তার নিজ অফিস কক্ষে গলায় রশি বাঁধা অবস্থায় সিলিং এর সঙ্গে ঝুলন্ত রয়েছে বলে পুলিশ খবর পায়। খবর পেয়ে দুপুর সাড়ে ১২ টার দিকে ঘটনাস্থলে পৌঁছে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, নিহত বিপ্লব মৃত্যুর আগে তার অফিসের দেয়ালে কালি দিয়ে দু’জনের নাম উল্লেখ করে লিখেছেন ঠিকাদারী কাজের টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে আত্মহত্যার পথ বেছে নিলাম। তবে পুলিশ বলছে বিষয়টি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ