বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

আন নাদিল ফাউন্ডেশনের ইফতার মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

an nadilনিজস্ব প্রতিনিধি : ইবাদতের পাশাপাশি আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেয়াই রমজানের শিক্ষা। কিন্তু সমাজে এই শিক্ষার আজ বড় অভাব। দিন দিন বৃদ্ধি পাচ্ছে বেকারত্ব। ফলে যুবকরা হয়ে পড়ছে দিশেহারা। তারা মাদক, ইয়াবাসহ জড়িয়ে পড়ছে নানা অনৈতিক কর্মকাণ্ডে। এসবের কুপ্রভাবে দুষিত হচ্ছে সমাজ, রাষ্ট্র। এভাবেই ওলী-আউলিয়ার পদচারণায় ধন্য বাংলাদেশ তিলে তিলে ক্ষয়ের পথে এগুচ্ছে। এ থেকে দেশকে রক্ষা করতে হবে।

আজ মঙ্গলবার সাভার ভাকুর্তা ইউনিয়নে আন নাদিল ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে ইফতার মাহফিলে আলোচকরা এসব কথা বলেন।

বক্তারা বলেন, আন-নাদিল ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের অবহেলিত মানুষের অধিকার, সুদমুক্ত ঋণ প্রদান, জাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠার মাধ্যমে দারিদ্রবিমোচন, ছিন্নমূল শিশুদের সুশিক্ষা দিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তোলা, নৈতিক অবক্ষয় রোধ করে আদর্শ সমাজ বিনির্মাণের লক্ষ্যে মাদকসহ সর্বপ্রকার নেশা দ্রব্য ও অসামাজিক কার্যলাপের বিরুদ্ধে জনসচেতণতা তৈরিসহ সামাজিক নানা কর্মসূচী ও প্রকল্প নিয়ে কাজ করছে। আগামীতেও এ ধারা অব্যহত থাকবে।

ফাউন্ডেশনের সভাপতি মুহা. আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজ্বী আনোয়ার হোসাইন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ড মেম্বার হাজ্বী মুহা. ইয়াসিন মিয়া। আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক হাজ্বী নুরুল মমিন, আবুল কালাম আজাদ, মোঃ জাকির হোসাইন, আবূু তাহের, আবুল কাসেমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আন নাদিলের সদস্যবৃন্দ।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ