মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী

‘ইসরাইলকে ঠেকালে পুরো বিশ্ব সন্ত্রাসমুক্ত হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

4B71E047-79DA-4BB1-86FA-F9E0CDF51C9D_mw1024_s_n copyআন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ফিলিস্তিনে ইসরাইলের দখলদারিত্বের অবসান হলে পুরো বিশ্ব থেকে সন্ত্রাসবাদ নির্মূল হতে পারে। তিনি বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডকে ইসরাইল উন্মুক্ত কারাগার বানিয়েছে।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্টে এক দীর্ঘ বক্তৃতায় মাহমুদ আব্বাস এসব কথা বলেন।

১৯৬৭ সালের পর থেকে গাজা উপত্যকার ওপর ইসরাইলের তিনটি যুদ্ধ চাপিয়ে দেয়ার কথা উল্লেখ করে মাহমুদ আব্বাস বলেন, এসব যুদ্ধে হাজার হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং দশ লাখের বেশি ফিলিস্তিনিকে কারাগারে আটক করা হয়েছে।

ইসরাইলি দখলদারিত্বের অবসানের জন্য তিনি ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘ইসরাইলি দখলদারিত্বের অবসান হলে মধ্যপ্রাচ্য ও পুরো বিশ্ব থেকে সন্ত্রাসবাদ দূর হবে।’

মাহমুদ আব্বাস বলেন, সপ্তাহখানেক আগে ইসরাইলের কয়েকজন ইহুদিবাদী রাবাই বা পুরোহিত তাদের সরকারকে পানিতে বিষ মিশিয়ে দিয়ে ফিলিস্তিনের জনগণকে হত্যা করার পরামর্শ দিয়েছে। এ ঘটনা কী প্রমাণ করে না যে, তারা ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালানোর উসকানি দিচ্ছেন?

 

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ