শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

১ লাখ টাকা পেল নিহত পুরোহিতের পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Jhenaidah DC Photo 21.06.16খালিদ হাসান, ঝিনাইদহ : দুর্বৃত্তদের হাতে নিহত পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া নগদ এক লাখ টাকা নিহত পুরোহিতের স্ত্রী শেফালী গাঙ্গুলির হাতে তুলে দেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক খলিল আহম্মেদ, আবু ইউসুফ মোঃ রেজাউর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দীন আজাদ, ঝিনাইদহ হিন্দু বৈদ্ধ খ্রষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন চন্দ্র বিশ্বাস, নিহতর দুই ছেলে অরুন গাঙ্গুলী ও সিন্ধু গাঙ্গুলীসহ প্রশাসন এবং জেলার সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার বলেন, স্বাস্থ্যমন্ত্রী মোহাঃ নাসিম মন্ত্রনালয় থেকে এক লাখ টাকা দিয়েছেন। তিনি বলেন, আমরা নিহত পুরোহিতের পরিবারের পাশে আছি। যখন যা প্রয়োজন তাই করা হবে।

উল্লেখ্য, গত ৭ জুন ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের মহিষারভাগাড় বিলের রাস্তায় হিন্দু পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী ওরফে নন্দকে (৭০) গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। আনন্দ গোপাল সদর উপজেলার কোরতিপাড়া গ্রামের মৃত সত্য গোপালের ছেলে। এ ঘটনায় দেশ এবং বিদেশে তোলপাড় সৃষ্টি হয়। ভারতীয় দুতাবাসের কর্মকর্তা ছাড়াও সরকারের একাধিক মন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের প্রতিনিধি দল সমবেদনা জানাতে পুরোহিতের বাড়িতে আসেন। পুলিশের পক্ষ থেকে পুরোহিত হত্যার মোটিভ ও ক্লু উদ্ধারের দাবী করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ