শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

সৌদির খেজুর বৃত্তান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

saudi-arabiaআওয়ার ইসলাম ডেস্ক : সৌদি আরবে রমজানে খেজুর থাকে প্রধান খাদ্যের তালিকায়। খেজুর বিক্রিতে প্রথম স্থানে রয়েছে মক্কা, দ্বিতীয় স্থানে মদিনা এবং তৃতীয় স্থানে রিয়াদ।

সৌদিআরবে উৎপাদিত খেজুরের ৩০% থেকে ৪৫% খেজুর (৩০০ থেকে ৪০০ হাজার টন) বাজারজাত হয় রমজান মাসে। অবশিষ্ট খেজুর রমজান ব্যতীত বাকি ১১ মাসে বাজারজাত হয়। এ বছরের রমজান মাস সৌদিতে গাছ থেকে খেজুর আহরণের প্রথম মাস। বিশেষ করে মদিনা, কাছিম, রিয়াদ ও আহসা এলাকায় খেজুর আহরণ করা হয় আগষ্ট মাসে। খেজুর ও খেজুর বৃক্ষ সংরক্ষণ কেন্দ্র্রের সদস্য আবদুল আজিজ তুয়াইজিরি বলেন, সৌদিআরবে ২৩ মিলিয়ন খেজুর গাছ রয়েছে। যা হতে প্রতি বছর ১.২ মিলিয়ন টন বিভিন্ন রকম খেজুর উৎপাদিত হয়। তার তথ্য অনুযায়ী সৌদি প্রত্যেক পরিবার রমজানে সর্বনিন্ম ১ হাজার থেকে ২ হাজার রিয়ালের খেজুর ক্রয় করে থাকে। রমজানে সুক্কারি ও খালাছ খেজুর আরবদের দস্তরখানে শোভা পায়।

saudi

তিনি আরো বলেন, উক্ত খেজুরের বেশির ভাগ খেজুর হারামাইন শরিফাইনে এ মুবারক রমজান মাসে মিলিয়ন মিলিয়ন মুসল্লিদের মাঝে বণ্টন করা হয়। বিভিন্ন সংস্থা ও আওকাফ রমজানে বিলি করার জন্য খেজুর উৎপাদন করে থাকে। বর্তমানে বাজারে যে খেজুর পাওয়া যাচ্ছে তা কোল্ড স্টোরে সংরক্ষিত খেজুরের সর্বশেষ চালান। মদিনা, কাছিম, রিয়াদ ও আহসায় বিভিন্ন কোল্ড স্টোরে খেজুর সংরক্ষণ করা হয়।

ss

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ