শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

মোস্তাফিজের ১০ লাখ লাইক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mustafuzডেস্ক নিউজ : আইপিএলে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতে নেওয়া মোস্তাফিজের অর্জনের মুকুটে যোগ হয়েছে আরেকটি পালক। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর ভক্তের সংখ্যা এক মিলিয়ন (১০ লাখ) ছাড়িয়ে গেছে।

সাকিব আল হাসানের ফেসবুকে ভক্ত সংখ্যা ১ কোটির কাছাকাছি। মুশফিক, মাশরাফির ভক্ত সংখ্যা ৬০ লাখ ছাড়িয়ে। সে তুলনায় মোস্তাফিজের মাত্র ১০ লাখ! তবে সময়ের হিসেব করলে, এই ১০ লাখ যেন সাকিব-মাশরাফি কিংবা মুশফিকদেরও দশগুণ! আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছেন এক বছরের সামান্য বেশি সময় হয়েছে। সেই তুলনায় সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা কিংবা মুশফিকুর রহিমদের তুলনায় মোটেও কম নয়।

গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত মোস্তাফিজকে নিয়ে শুধু বাংলাদেশে নয়, দেশের বাইরের ক্রিকেটভক্তেরও তুমুল আগ্রহ। আর এই আগ্রহের কারণেই অল্প সময়ের মধ্যে তাঁর অফিশিয়াল ফেসবুক পেজ ফলোয়ারের সংখ্যা এক মিলিয়ন ১০ লাখ অতিক্রম করেছে। বাংলাদেশের সপ্তম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ