শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

পুলিশকে কুপিয়ে জখম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

injuredআওয়ার ইসলাম ডেস্ক : বরিশালের মুলাদী উপজেলার সফিপুর অস্থায়ী পুলিশ ক্যাম্পের শহিদুল ইসলাম নামে এক সহকারী উপ পরিদর্শককে (এএসআই) কুপিয়ে জখম করেছে মাদকাসক্ত যুবক মিরাজুল ইসলাম (২৬)।

সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় উপজেলার বড় লক্ষ্মীপুর গ্রামে মাদকাসক্ত মিরাজুল তার মাকে বটি দিয়ে হত্যার চেষ্টা করে। এসময় তার বাবা শাহ আলম পুলিশে খবর দেন। পরে এএসআই শহিদুল ইসলামসহ কয়েকজন পুলিশের সদস্য মিরাজকে আটকানোর চেষ্টা করলে তার হাতে থাকা বটি দিয়ে শহিদুল ইসলামকে কুপিয়ে জখম করেন।

পুলিশ জানায়, আহত অবস্থায় এএসআই শহিদুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মিরাজুল ঢাকায় থাকে এবং মাদকাসক্ত। টাকার জন্য তার মাকে সে হত্যার চেষ্টা করছিলো। তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ