শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

শিশুশ্রম নিয়ন্ত্রণে আইনের প্রয়োগ নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

alamin3আওয়ার ইসলাম ডেস্ক: শিশুশ্রম নিয়ন্ত্রণে দেশিয় ও আন্তর্জাতিক আইন থাকলেও তার প্রয়োগ খুবই ক্ষীণ। অনেক মালিকই শিশুদের দ্বারা কাজ নিতে আগ্রহী। কারণ, অত্যন্ত কম বেতনে শিশু শ্রমিকদের নিয়োগ দেয়া যায়। ইচ্ছেমত তাদেরকে কাজে খাটানো যায়। ফলে শিশুদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। শিশুশ্রম নামক জুলুমের প্রধান কারণ মুনাফাখোরী পুঁজিপতিদের অধিক লাভের উন্মাদ আগ্রহ। পুঁজিবাদের সূচনালগ্ন থেকে এই উন্মাদনা বেড়েই চলছে। তাই আমরা মনে করি মুনাফাখোরী পুঁজিবাদের উৎখাত ছাড়া শিশুশ্রম নিরসন সম্ভব নয় বলে জানিয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। রবিবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম আল-আমীন, সহ-সভাপতি জি.এম রুহুল আমীন ও সেক্রেটারি জেনারেল শেখ ফজলুল করীম মারুফ এক যুক্ত বিবৃতিতে এসব কথা বলেন।

কেন্দ্রীয় তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক আ হ ম আলাউদ্দীন সাক্ষরিত বিবৃতিতে নেতারা আরও বলেন, আমাদের দেশের ৫ থেকে ৭ বছর বয়সী ৩.১৮ মিলিয়ন শিশু শিশুশ্রমে নিয়োজিত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ২০০৩ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশে ৫ থেকে ১৭ বছর বয়সী শিশু শ্রমিকের সংখ্যা ৩২ লাখ। এর মধ্যে ১৩ লাখ শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। শিশু শ্রমিকরা বিভিন্ন আনুষ্ঠানিক খাত যেমন- ট্যানারি, শিল্প-কলকারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, জাহাজ ভাঙ্গা, পরিবহন খাত এবং অনানুষ্ঠানিক খাত যেমন- কৃষি, পশুপালন, গৃহকর্ম, নির্মাণকর্ম, ইট ভাঙ্গা, লোহাকাটার কাজসহ প্রভৃতি ঝুঁকিপূর্ণ কাজ করে যাচ্ছে।

নেতৃবৃন্দ বলেন, ইসলাম শিশুদের অধিকার নিশ্চিত করার কথা বলেছে। রাসূল সা. বলেন, “যে ব্যক্তি ছোটদের ওপর দয়া করে না, সে আমাদের মধ্যে নয়।” শিশুরা শুধু বাহিরে নয় তারা ঘরেও নিরাপদ নয়। ঘরের ছোটদের বিভিন্নভাবে নির্যাতনের শিকার হতে হয়। আজ “শিশুশ্রম প্রতিরোধ দিবসে” শিশুশ্রম মুক্ত বাংলাদেশ গড়তে সরকারকে অবশ্যই উদ্যোগ নিতে হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ