মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক

রোজা রাখছেন ঐশী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ashik ossiঢাকা : মা বাবা হত্যাকারী ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ঐশী রহমান এখন আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন না। কারাগারের কনডেম সেলে তিনি এখন নির্বাক নিস্তব্ধ দিন কাটাচ্ছেন। রমজানের শুরু থেকে রোজা রাখা শুরু করেছেন। এক সময় বখে যাওয়া ও চরম উচ্ছৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত ঐশী বাধ্য হয়েই কনডেম সেলে সুশৃঙ্খল জীবনযাপন করতে হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, নেশার ঘোর কেটে যাওয়ায় ঐশী এখন অনেকটা স্বাভাবিক আর এ কারণেই কৃতকর্মের জন্য অনুতপ্ত। অন্ধকার কারা প্রকোষ্ঠের নির্জন সেলে অধিকাংশ সময়ই নিষ্পলক দৃষ্টিতে নির্বাক তাকিয়ে থাকেন। এ সময় তার চোখ বেয়ে অশ্রু গড়াতে দেখা যায়। নাওয়া খাওয়ার দিকে তার খুব একটা ঝোক নেই।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৬ আগস্ট চামেলীবাগের বাসায় নিজের বাবা পুলিশ ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও মা স্বপ্না রহমানকে হত্যা করে পালিয়ে যায় ঐশী। পরবর্তী সময়ে বন্ধুর বাসা থেকে গ্রেফতার হয় এবং পুলিশের কাছে নিজ মা বাবাকে পরিকল্পিতভাবে হত্যার বর্ণনা দেয় এবং আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। ঐশীর পক্ষের আইনজীবীরা তাকে নাবালিকা দাবি করে তাকে মামলা থেকে অব্যাহতি দেয়ার চেষ্টা করে। কিন্তু আদালত ৩৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ঐশীকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করে এবং তার বন্ধু রনিকে ২ বছরের কারাদ- দেয়। সেই থেকে ঐশী স্থায়ীভাবে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠের বাসিন্দা।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কারারক্ষী গতকাল এ প্রতিবেদককে বলেন, ঐশী এখন রোজা রাখছেন। এখন তিনি নির্বাক নিস্তব্ধ কিংকর্তব্যবিমূঢ় বটবৃক্ষের মত। নিষ্পলক দৃষ্টিতে একদিকে তাকিয়ে থাকেন।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /ওএস

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ