শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

narail20160602030728জেলা প্রতিনিধি : নড়াইল লোহাগড়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রাকিব (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। উপজেলার দিঘলিয়া দক্ষিণপাড়ায় শুক্রবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রাকিব লোহাগড়া উপজেলার চাঁচই গ্রামের মকলেস হোসেনের ছেলে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, দিঘলিয়া দক্ষিণপাড়ায় গভীর রাতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে ঘটনাস্থলে রাকিবের লাশ পড়ে থাকতে দেখা যায়। লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এসআই মিজানসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, রাকিবের নামে লোহাগড়া, নড়াইল ও গোপালগঞ্জের কাশিয়ানী থানায় অন্তত ১২টি মামলা রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ