শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

জঙ্গি দমনের নামে নিরীহ মানুষ যেন গ্রেফতার না হয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pir chormonaiঢাকা : জঙ্গি দমন অভিযানের নামে সারাদেশ থেকে অনেক সাধারণ নিরীহ মানুষ গ্রেফতার হচ্ছে। এতে চরম আতঙ্ক বিরাজ করছে। এ অভিযানে নিরীহ মানুষও হয়রানির শিকার হচ্ছে। এধরনের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

১১ জুন এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন পীর সাহেব চরমোনাই। তিনি বলেন, দেশে অব্যাহত হত্যাকাণ্ড চলছে। এতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সৎ পুলিশ অফিসারের স্ত্রীসহ বিভিন্ন পেশার নারী ও পুরুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত কোনো হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও বিচার হয়নি। তারপরও খুনের দায় বিরোধীদের উপর চাপিয়ে প্রকৃত দোষীদের আড়াল করা হচ্ছে।

তিনি বলেন, কয়েক জন বিদেশি নাগরিকসহ ব্লগার হত্যা এবং ধর্মীয় নেতা ও ধর্মীয় সেবকদের হত্যাকাণ্ডে দেশে-বিদেশে তোলপাড় সৃষ্টি হলেও এখন পর্যন্ত কোনো একটি হত্যাকাণ্ডের বিচার করতে পারেনি সরকার।

সম্প্রতি উচ্চ আদালতে ৫৪ ধারা বিষয়ক যে নির্দেশনা দেয়া হয়েছে এই অভিযানে সেটিকেও উপেক্ষা করা হচ্ছে। এটি আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর আদালতের প্রতি অবমাননা ও চরম ধৃষ্টতার শামিল।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম / এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ