বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


রাজধানীর ৭ প্রবেশমুখে খানাখন্দ ও যানজট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khanakhandaআওয়ার ইসলাম ডেস্ক : দেশের ৪৩ শতাংশ রাস্তার মতো রাজধানী ঢাকায় প্রবেশ ও বের হওয়া সড়কগুলোরও বেহাল দশা। রাস্তার পাশে অবৈধ স্থাপনা, ফুটপাতে দোকান, অবৈধ গাড়ি পার্কিং, খানাখন্দ সড়ক ও নদীর উপর ছোট সেতুর কারণে রাজধানীর প্রবেশ মুখেই প্রতিনিয়ত প্রচ- যানজটে শিকার হতে হয় আন্তঃজেলা যানবাহনকে। রমজানে এ পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারন করেছে।

অনুসন্ধানে জানা গেছে, বিশেষ করে কাচপুর ব্রিজ-সাইনবোর্ড মোড়, জুরাইন রেলক্রসিং-পোস্তগোলা ব্রিজ, বাবুবাজার ব্রিজ-বংশাল মোড়, আমিনবাজার ব্রিজ-গাবতলীর মোড়, কামারপাড়া-আব্দুল্লাহপুর মোড় ও সুলতানা কামাল ব্রিজ থেকে ডেমরা মোড়সহ রাজধানীর প্রবেশ ও বের হওয়া এই ৭টি মুখেই প্রচ- যানজটে শিকার হতে হয় পরিবহনকে। এছাড়া রাজধানীর ভেতরের ভাঙাচোরা রাস্তাগুলো সংস্কারের কাজ চলায় বিকৃঙ্খলা অবস্থা তৈরি হয়েছে ভেতরের সড়কগুলোতে। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা যাত্রাবাড়ী-গুলিস্তানের ফ্লাইওভারে নিচের সড়ক ও শহীদ ফারুক সড়ক দুটি। ফ্লাইওভার তৈরির পরও যাত্রাবাড়িতে অধিকাংশ যানবাহন নিচের সড়ক দিয়ে চলাচল করে। কিন্তু রাস্তার দুই পাশে অবৈধ গাড়ি পার্কিং, যাত্রাবাড়ী মোড়ে বাজার ও ট্রাফিট ব্যবস্থা ঠিক না থাকার কারণে প্রতিদিন সায়েদাবাদ থেকে যাত্রাবাড়ী মোড় পর্যন্ত ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হচ্ছে ঘরমুখো মানুষের। এছাড়া বৃষ্টি হলেই ফ্লাইওভার থেকে পানি পড়ে বড় বড় গর্ত তৈরি হচ্ছে সড়কে। তাই ঈদের আগে সড়কগুলো সংস্কার করে যানজটমুক্ত না করলে ঈদে ঘরমুখো মানুষের চরম দুর্ভোগে পড়তে হবে বলে জানান সংশ্লিষ্টরা।

এ ব্যাপারে সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক বলেন, ‘রাজধানী ঢাকায় প্রবেশ ও বের হওয়া মুখে যাতে যানজট তৈরি না হয় সে বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করে নির্দেশনা দেয়া হয়। এছাড়া সড়কগুলো মেরামতের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুরোধ করা হয়। পাশাপাশি রাস্তার পাশে যদি অবৈধ স্থাপনা থাকে তা উচ্ছেদের কঠোর নির্দেশনা দেয়া হয়। তাই এবার এই বিষয়গুলো মাথায় রেখে কার্যপত্র তৈরি করা হয়েছে। যাতে করে রাজধানীতে প্রবেশ ও বের হওয়া সড়কগুলো যানজটমুক্ত রাখা যায় সে ব্যবস্থা নেয়া হবে।’

এছাড়া কাচপুর ব্রিজ থেকে কুমিল্লার দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকায় প্রতিদিনেই যানজটের সৃষ্টি হচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। যা ঈদে আরও দ্বিগুণ হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এছাড়া ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রীরাও কাচপুর ব্রিজ ব্যবহার করে রাজধানীতে প্রবেশ করার সময় প্রচ- যানজটের শিকার হতে এই মহাসড়কের যাত্রীদের। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট এ