বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


ফটোগ্রাফি পেশা গ্রহণের হুকুম কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

tumblr_l0gw1wEHr81qaidj6আসসালামু আলাইকুম
যারা ফটো তোলে এবং ছাপা করে তাদের টাকা হালাল নাকি হারাম।
বর্তমানে প্রয়োজনের তাগিদে সবাইকে ফটো তোলতে হয়। তাই এই ব্যব্সা বা কাজ কে অনেকে পেশা হিসেবে বেছে নিয়েছেন।
কিন্তু শুধু পাসপোর্ট সাইজের ফটো তোলে সংসার চালানো কঠিন। তাই বিবাহ অনুষ্ঠানে কনের ফটো তোলে উপার্জন করা কি হারাম। বিয়ের ফটো তো অনেকে স্মৃতির জন্য তোলে থাকে । যারা সংবাদ কর্মী তারাও ফটো তোলে এবং ছাপা করে। তারাও কি হারামের মাঝে আছে।

জাকারিয়া খান। সিলেট।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

জীবিকা নির্বাহের অনেক পথই খোলা আছে। তাই হারাম পথ অবলম্বন করে উপার্জন করা থেকে বিরত থাকা আবশ্যক।

আমরা বেঁচে আছি আখেরাতের পূঁজি কামাইয়ের জন্য। এটাই একজন প্রকৃত মুসলিমের মানসিকতা। একজন প্রকৃত মুসলিম। না খেয়ে মরে যাবে, কিন্তু নিজের উদরে একটি হারাম পয়সা প্রবেশ করতে দিবে না। এটাই সত্যিকার মুমিনের আলামত।

প্রাণীর ফটো তোলা বা আঁকা একই হুকুম। এক্ষেত্রে হাদীসে পরিস্কার নিষেধাজ্ঞা এসেছে। তা’ই এ পেশা থেকে নিজেকে বিরত রাখা প্রতিটি মুমিনের জন্য আবশ্যক। আর বিয়ে অনুষ্ঠানে কনের ছবি তোলার মাধ্যমে ছবি তোলার হারাম কাজের সাথে সাথে পর্দা লঙ্ঘণের গোনাহও যুক্ত হচ্ছে।

তাই এ পেশা থেকে নিজেকে সরিয়ে নেয়া শরয়ী দৃষ্টিকোণ থেকে অত্যাবশ্যক।

ছবি তোলা ও ছাপানো সবই নাজায়েজ। তা’ই যারা এসব কর্মে লিপ্ত তাদের উচিত অন্য কোন পেশা খুঁজে নেয়া।

عَنْ سَعِيدِ بْنِ أَبِى الْحَسَنِ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى ابْنِ عَبَّاسٍ فَقَالَ إِنِّى رَجُلٌ أُصَوِّرُ هَذِهِ الصُّوَرَ فَأَفْتِنِى فِيهَا. فَقَالَ لَهُ ادْنُ مِنِّى. فَدَنَا مِنْهُ ثُمَّ قَالَ ادْنُ مِنِّى. فَدَنَا حَتَّى وَضَعَ يَدَهُ عَلَى رَأْسِهِ قَالَ أُنَبِّئُكَ بِمَا سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « كُلُّ مُصَوِّرٍ فِى النَّارِ يَجْعَلُ لَهُ بِكُلِّ صُورَةٍ صَوَّرَهَا نَفْسًا فَتُعَذِّبُهُ فِى جَهَنَّمَ ». وَقَالَ إِنْ كُنْتَ لاَ بُدَّ فَاعِلاً فَاصْنَعِ الشَّجَرَ وَمَا لاَ نَفْسَ لَهُ.

হযরত সাঈদ বিন আবুল হাসান বলেন, এক ব্যক্তি হযরত ইবনে আব্বাস রাঃ এর কাছে এসে বলল, আমি চিত্রকর। এবং চিত্র অংকন করি। এতএব এ সম্পর্কে আমাকে শরীয়তের বিধান বলে দিন। ইবনে আব্বাস রাঃ বলেন, আমার কাছে আস। সে ব্যক্তি তাঁর কাছে গেল। তিনি পুনরায় বললেন, আমার কাছে আস। সে ব্যক্তি তার এত কাছে গেল যে, ইবনে আব্বাস রা তাঁর হাত ঐ ব্যক্তির মাথার উপর রাখলেন, এবং বললেন, আমি তোমাকে এ সম্পর্কে এমন একটি হাদীস শুনাচ্ছি, যা আমি রাসূল সাঃ এর কাছে শুনেছি। আমি রাসূল সাঃ কে বলতে শুনেছি যে, “সকল চিত্রকরই দোযখে যাবে। আর প্রত্যেক চিত্রের পরিবর্তে জীবিত এক ব্যক্তিà¦