প্রশ্ন :
আসসালামু আলাইকুম।
কুরআন ও সুন্নাহের আলোকে নিজের জীবন গড়তে চাই। কিন্তু বিভিন্ন আলেমের মত বিভিন্ন। তাই কারো কথাই না শুনে শুধুমাত্র কুরআন ও হাদীস অনুযায়ী যতটুকু জানি আমল করি। আর জানার চেষ্টায় আছি। কিন্তু কুরআন ও হাদীসে এখনো পর্যন্ত মাযহাব অনুসরণ নিয়ে কিছু দলীল পাইনি। দলীল থাকলে জানাবেন।
যদি চার ইমাম/মাযহাব মানা প্রমাণিত হয়, তাহলে আমাদের চার ইমামের লিখা বইগুলোর নাম বলবেন। সেগুলো পড়ে আমল করার চেষ্টা করবো। ইনশাআল্লাহ।কিন্তু কারো অন্ধ অনুসরণ করবো না।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মাযহাব অর্থ ও এর হাকীকত না জানার কারণে আপনার মনে উক্ত প্রশ্নটি উদয় হয়েছে। মাযহাব মানা ছাড়া ইসলামী শরীয়ত মানা বর্তমান সময়ে অসম্ভব।
মাযহাব মানে পথ। যে পথের গন্তব্য হল কুরআন ও সুন্নাহ।তাছাড়া কুরআন ও হাদীসের সবচে’ বিশুদ্ধ ব্যাখ্যার নাম হল মাযহাবের ইমামদের সংকলিত ফিক্বহে ইসলামী। তাই মাযহাব মানা মানেই কুরআন ও হাদীসেরই বিধান মানা।
যারা মুজতাহিদ নয়, তারা মাযহাব অনুসরণ ছাড়া কুরআন ও হাদীসের আলোকে পরিপূর্ণ শরীয়ত মানতেই পারে না। এটি তাদের জন্য অসম্ভব বিষয়।
যেমন অজুর ফরজ কতগুলো? অজু ভঙ্গের কারণ কতগুলো? অজু কতগুলো কারণে মাকরূহ হয়? মুস্তাহাব কতগুলো? অজুর সুন্নাত কতগুলো?
নামাযের শর্ত কতগুলো? নামাযের ফরজ কতগুলো? নামাযের ওয়াজিব কতটি? নামাযের মুস্তাহাব কতগুলো? নামাযের সুন্নত কতগুলো? কতগুলো কারণে নামায মাকরূহ হয়? কতগুলো কারণে নামাযে সাহু সেজদা ওয়াজিব হয়? কতগুলো কারণে নামায ভেঙ্গে যায়? ইত্যাদি বিষয় আলাদা শিরোনাম আকারে, সুনির্দিষ্ট নাম্বারসহ তথা অজু ফরজ চারটি, নামায ভঙ্গের কারণ ১৯টি ইত্যাদি শিরোনাম ও নাম্বারসহ কুরআন ও হাদীসে বিদ্যমান নেই।
তাই একজন সাধারণ মুসলিমের পক্ষে শুধু কুরআন ও হাদীসের অনুবাদ পড়েই এসব বিষয়গুলোর নির্দিষ্ট সংখ্যা বের করে সঠিক পদ্ধদিতে ইবাদত করা সম্ভব নয়।
তাই এমন সাধারণ মুসলিমের কিভাবে দ্বীন পালন করবে?
তাদের জন্য সহজ পথ হল, কুরআন ও হাদীস বিশেষজ্ঞ খাইরুল কুরুনের যেসব মুজতাহিদগণ কুরআন ও হাদীস ঘেটে এসব বিষয়গুলো বের করে দিয়েছেন, তাদের পরামর্শ ও দিকনির্দেশনা অনুপাতে ইসলামী শরীয়ত অনুসরণ করা। এর নামই হল মাযহাব অনুসরণ।
আর এমন দ্বীন বিশেষজ্ঞকে অনুসরণের কথা কুরআন ও হাদীসের অসংখ্য স্থানে নির্দেশ এসেছে। যেমন-
وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ ۚ [٣١:١٥]
যে আমার অভিমুখী হয়,তার পথ [মাযহাব] অনুসরণ করবে। [সূরা লুকমান-১৫]
মাযহাব মানে পথ। এ আয়াতে আল্লাহ অভিমুখী তথা কুরআন ও হাদীস বিশেষজ্ঞ ব্যক্তিদের মাযহাব অনুসরণ করার পরিস্কার নির্দেশ দেয়া হচ্ছে।
আরেক আয়াতে এসেছে-
فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ [٢١:٧]
অতএব তোমরা যদি না জান তবে যারা জানে তাদেরকে জিজ্ঞেস কর। [সুরা আম্বিয়া-৭]
এ আয়াতেও না জানলে, না বুঝলে, বিশেষজ্ঞ ব্যক্তিদের কাছে জিজ্ঞাসা করে মানতে বলা হয়েছে। আর বিশেষজ্ঞ ব্যক্তিদের নির্দেশনা অনুপাতে ইসলামী শরীয়ত মানার নামইতো মাযহাব।
এরকম আরো অনেক আয়াতে আল্লাহ তাআলা জ্ঞানীদের পথ অনুসরণ করার নির্দেশ দিয়à