মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

ফুটবলার ওজিল ওমরায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Ozil-bg20160521205041মেসুত ওজিল। বিশ্বে পরিচিত এক জার্মান ফুটবলার। ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব আর্সেনাল এবং জার্মানি জাতীয় ফুটবল দলে খেলেন। তিনি ২০০৬ সাল থেকে জার্মানির বয়সভিত্তিক দল এবং ২০০৯ সাল থেকে জার্মানি জাতীয় ফুটবল দলে খেলে আসছেন।

ওজিল তার সহজসুলভ খেলার ধরন ও তাৎক্ষনিক চতুরতার জন্য বিখ্যাত। ইসলাম ধর্মাবলম্বী ওজিল একজন ধর্মভীরু হিসেবে বেশ পরিচিত।

এখন ক্লাব ফুটবলের ব্যস্ততা শেষ। জাতীয় দলের জার্সি গায়ে ইউরো লড়াই শুরু হবে ১০ জুন। মাঝে হাতে আছে বেশ কিছু সময়। এই সুযোগে অন্যান্য খেলোয়াড়রা যখন অবসর কাটাতে ব্যস্ত, তখন ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা মেসুত ওজিল পালন করে নিলেন ওমরা হজ। তার সঙ্গে আরও ওমরা পালন করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লেস্টার সিটির রিয়াদ মাহরেজ ও ম্যানচেস্টার ইউনাইটেডের আদনান জানুজাজ।

মধ্যপ্রাচ্যের মিডিয়ায় ওজিলের ওমরার খবর বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ হয়।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মুসলিম ফুটবলার ওজিল। জার্মানির এই ফুটবলার তুর্কিশ বংশোদ্ভুত। বর্তমানে ইংল্যান্ডে খেলছেন আর্সেনালের হয়ে। এর আগে খেলেছেন স্প্যানিশ লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে। ইউরোর জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে জার্মানি। সেই প্রাথমিক তালিকায় রয়েছেন ওজিল। জার্মানির বিশ্বকাপ জয়ী দলেরও সদস্য ছিলেন এই তারকা স্ট্রাইকার।

২০১৪ বিশ্বকাপ বাছাইপর্বে ওজিল ৮টি গোল করার মাধ্যমে বাছাইপর্বের সর্বোচ্চ গোলদাতা হন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ