রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার আল্লাহর মেহমানদের ওপর সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ধর্মমন্ত্রী রিয়াদে হামলায় প্রাণ হারালেন তরুণ আলেম মুফতি নাসরুল্লাহ বদর পূজা উপলক্ষে পণ্যে ডিসকাউন্ট: শরঈ দৃষ্টিকোণ হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৭৩ আন্তর্জাতিক ইসলামি বইমেলা শেষ হচ্ছে আজ 

অবশেষে হোয়াইট হাউজ ছাড়লেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবশেষে হোয়াইট হাউজ ছাড়তে রাজি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইলেক্টোরাল কলেজ জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করলে হোয়াইট হাউজ ছেড়ে দেবেন বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার মার্কিন সেনাসদস্যদের সঙ্গে থ্যাঙ্কসগিভিং ভিডিও কনফারেন্স শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ট্রাম্প এ কথা বলেন। খবর আল জাজিরার।

সংবাদ মাধ্যমগুলো বলছে, আগামী ১৪ ডিসেম্বর ইলেক্টোরদের বৈঠকের কথা রয়েছে। মূলত তারাই যুক্তরাষ্ট্রের জন্য প্রেসিডেন্ট নির্বাচন করে থাকেন। ক্ষমতা ছাড়ার ইঙ্গিত দিলেও মার্কিন নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ এখনো প্রত্যাহার করে নেননি এই প্রেসিডেন্ট। যদিও এখন পর্যন্ত তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি।

মার্কিন সংবিধান অনুযায়ী নির্বাচিত হতে হলে একজন প্রার্থীকে ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট পেতে হয়। সংবাদ মাধ্যমগুলোর পরিসংখ্যান অনুযায়ী ইতিমধ্যে নির্বাচনে ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেন পেয়েছেন ৩০৬টি ইলেক্টোরাল কলেজ ভোট। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ২৩২টি।

এদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে হোয়াইট হাউজের পক্ষ থেকে আন্তরিক সাড়া পাওয়া গেছে। এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এখন পর্যন্ত হোয়াইট হাউজের পক্ষ দেখে রুষ্ট আচরণ দেখেননি এবং তা দেখতেও চান না।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ