শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

বিতর্কের মুখে ঢাবির সান্ধকালীন ভর্তি পরীক্ষা বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিতর্কের মুখে অবশেষে বাতিল করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সান্ধ্যকোর্সের মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন’র (এমবিএ) ভর্তি পরীক্ষা।

আজ শুক্রবার দুপুরে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নানামুখী সমালোচনায় এ পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়।

ভর্তি পরীক্ষা বাতিলের বিষয়টি নিশ্চিত করে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘আজ সকালে আমি বিস্তারিত জেনেছি এবং আমি ডিন সাহেবকে বলেছি নীতিমালা হওয়ার আগ পর্যন্ত আপনারা পরীক্ষা নিতে পারবেন না।’

এ বিষয়ে জানতে বিজনেস স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈনকে একাধিক বার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এর আগে, অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২০ নভেম্বর) বিজনেস স্টাডিজ অনুষদের এমবিএ (ইভিনিং) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হবে।

পরীক্ষা গ্রহণ করা হবে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। অবশ্য গতকাল বৃহস্পতিবার রাতে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে কিছুই জানতেন না বলে দাবি করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপউপাচার্য (শিক্ষা)।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ