মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ।। ১৬ আষাঢ় ১৪৩৩ ।। ১৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ, মন্ত্রণালয়ের বিশেষ বার্তা পটুয়াখালীতে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০ হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড যে ৮ উপকরণে ধোয়া হলো পবিত্র কাবা এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ তিস্তা, গঙ্গাসহ ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: ডা. জাহেদ রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সমন্বিতভাবে উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে: স্থানীয় সরকার মন্ত্রী কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি ১০ হাজার মানুষ খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ আজ শহীদ আরমান দিবস: কী ঘটেছিল সেদিন কিশোরগঞ্জে?

'প্রধানমন্ত্রীর সব আহ্বানেই জনগণ সাড়া দেন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা আহ্বান করেন, বাংলাদেশের জনগণ তাতেই সাড়া দেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে সনাতন সমাজকল্যাণ সংঘ আয়োজিত শারদীয় দুর্গোৎসব উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনার নীতিতে বাংলাদেশ এগিয়ে চলছে। সে জন্যই দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে ভালোবাসেন এবং তাদের নিয়েই এগিয়ে যাচ্ছেন। তিনি যা আহ্বান করেন দেশের মানুষ তাতেই সাড়া দেন।

প্রধানমন্ত্রীর আহ্বানে দেশের মানুষ সন্ত্রাসীদের বর্জন করেছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় ও ভ্রাতৃপ্রতিম, একে অপরের সঙ্গে মিলেমিশে চলাফেরা করে। এ জন্য সকল বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে দেশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ