শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে!

জামিয়া তা'লীমুল কুরআন মাদরাসা সিলেটে কারিগরি বিভাগ উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামিয়া তা'লীমুল কুরআন সিলেটে আনুষ্ঠানিকভাবে শুরু হলো কারিগরি বিভাগের প্রাতিষ্ঠানিক কার্যক্রম।

আজ বৃহস্পতিবার ২২ অক্টোবর দুপুর ১২টায় জামিয়ার মুহতামিম মাওলানা ইমদাদুল হকের সভপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আজম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট এড. রমিজ উদ্দীন, হাব'র কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব ও লতিফ ট্রাভেলসের পরিচালক জনাব জহিরুল কবীর চৌধুরী শীরু, বিশিষ্ট শিক্ষাবিদ ও চিকিৎসক ডা. মুহাম্মদ এনামুল হক, মানবকল্যাণ সংস্থা সিলেটের চেয়ারম্যান জনাব আহমেদুর রহমান খান হিনু।

জামিয়ার নায়েবে মুহতামিম ও কারিগরি বিভাগীয় প্রধান মাওলানা হাফেজ ইনাম বিন সিদ্দিকের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জামিয়ার নায়েবে মুহতামিম মাওলানা জুবায়ের আহমদ আনোয়ারী, হাফেজ মাওলানা মুহাম্মদ আলী, শিক্ষাসচিব মাওলানা ফয়জুল্লাহ মায়মুন, কারিগরি বিভাগীয় সহকারী ইনচার্জ মাওলানা ইবাদ বিন সিদ্দিক, মাওলানা মুজাহিদুল ইসলাম, মাওলানা আবুল হুসাইন শরীফ, হাফেজ খাব্বাব আহমদ, মাওলানা মুশাররফ হুসাইন, মাস্টার রুকন উদ্দীন, ইলেক্ট্রিশিয়ান জনাব সুহেল আহমদ প্রমুখ।

অতিথিবৃন্দ জামিয়ার যুগোপযোগী এ সিদ্ধান্তে ভূয়সী প্রশংসা করে কারিগরি বিভাগ সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তারা বলেন, দারুলউলুম দেওবন্দের অনুসরণে কওমি অঙ্গনে এটা এক ব্যতিক্রমী আয়োজন। মাদ্রাসা ছাত্র-শিক্ষকদের দ্বীনি শিক্ষা-খেদমতের পাশাপাশি উৎপাদন ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে এ শুভসূচনা নব দিগন্তের পথ রচনা করবে ইনশাআল্লাহ।

অতিথিবৃন্দ কম্পিউটার, সেলাই মেশিন, কার ড্রাইভিং, ইলেকট্রিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক কারিগরি বিভাগের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন। মোনাজাত ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ