বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি, শৃঙ্খলা ফেরার আশা ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার ইজতেমা উপলক্ষে খেলাফত মজলিসের সঙ্গে আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় তুরস্কে দুই বছরের কুরআন শিক্ষায় বৃত্তি পেলেন ৭ বাংলাদেশি নারী ইফার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে জরুরি নির্দেশনা জামিআ দারুল উলূম মতিঝিলের সিনিয়র মুহাদ্দিস মাওলানা নজরুল ইসলামের ইন্তেকাল ইউক্রেনে রাতভর রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৫ শিশুসহ নিহত ২৮ ৮ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি সরকার রপ্তানিমুখী বাণিজ্যের বারোটা বাজিয়ে ছাড়ছে: আমিরে মজলিস

প্রশ্ন ড. মোশাররফের, বিচারই নেই যেখানে ধর্ষকের মৃত্যুদণ্ড কিভাবে হবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমাদের বুঝানোর জন্য এই সরকার একটা আইন করেছে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে এটা তো আগেই ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, গত ১২ বছরে মাত্র চার জনের ফাঁসি হয়েছে। যদি এই আইনে মৃত্যুদণ্ড না থাকত, তাহলে মৃত্যুদণ্ড দেওয়া হলো কোথায় থেকে? তারা (সরকার) যেকোনো ইস্যু আসলে অন্য একটা ইস্যু দিয়ে জনগণকে প্রতারণা করে, বিভ্রান্ত করে এটাকেও (ধর্ষণ ইস্যু) সরিয়ে দিতে চায়। ঠিক আজকে একই কাজ করেছে তারা।

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে সারা দেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে ড. মোশাররফ এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খানের পরিচালনায় এসময় বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক নুরী আরা সাফা, মহিলা দলের নেওয়াজ হালিমা আরলি, নিলোফার চৌধুরী মনি, অপর্না রায়সহ মহানগর নেতারা বক্তব্য রাখেন।

ড. মোশাররফ প্রশ্ন করে বলেন, যেদেশে বিচার নাই, সেখানে মৃত্যুদণ্ড কিভাবে হবে? আজকে দল বা সরকার থেকে যা বলা হয় তাই বিচারের রায় প্রতিফলিত হয়। আমাদের সামনে বড় প্রমাণ খালেদা জিয়া যে মামলায় সাজাপ্রাপ্ত হলো সেই মামলা। যে মামলার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না। কিন্তু তাকে সাজা দেওয়া হয়েছে সরকারের ইঙ্গিতে, নির্দেশে। এই অনৈতিক সরকার যতদিন থাকবে এদেশের মানুষ বিচার পাবে না, হত্যা, গুম, খুন, ধর্ষণ, দুর্নীতি, প্রতারণা শেষ হবে না।

তিনি আরও বলেন, আপনাদের কাছে আবেদন জানাতে চাই, শুধু প্রতিবাদ করলে চলবে না, প্রতিবাদের শক্তিকে প্রতিরোধের শক্তিতে, আন্দোলনের শক্তিতে পরিণত করে এই ফ্যাসীবাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ