বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছি আমরা: আইজিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বলেছেন, পুলিশের কোনও সদস্য মাদক গ্রহণ করবে না, মাদক ব্যবসার সাথে জড়িত হবে না এবং মাদকের সাথে সম্পর্ক রাখবে না। পুলিশ হবে মাদকমুক্ত। আমরা বাংলাদেশকে ‘মাদকমুক্ত’ করতে চাই।

শনিবার (১ আগস্ট) ঈদুল আজহার দিন রাজারবাগ পুলিশ লাইন্সে এসআই শিরু মিয়া মিলনায়তনে পুলিশ অফিসার ও ফোর্সের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে দুর্নী‌তিমুক্ত, মাদকমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছেন। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মাদকমুক্ত দেশ গড়তে বাংলাদেশ পুলিশকে মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত করতে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।

পুলিশ প্রধান বলেন, জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে আমরা কাজ করছি। আমরা জনগণের কাছে জনগণের পুলিশ হয়ে থাকতে চাই।

পুলিশকে শারীরিক শক্তি ব্যবহার না করে আইনি সক্ষমতা প্রয়োগ ও মান‌বিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে দায়িত্ব পালন করতে হবে বলেন আইজিপি।

আইজিপি বলেন, গত তিন মাসে পুলিশ জনগণের কল্যা‌ণে অভূতপূর্ব নজির স্থাপন করেছে। পুলিশ মানুষের বিশ্বাস, সম্মান ও আস্থা অর্জন করেছে। পুলিশকে তাদের হৃদয়ের মণিকোঠায় স্থান দিয়েছে। মানুষকে ভালোবাসলে মানুষের ভালোবাসা পাওয়া যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ