শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহযাত্রার আগে বিমানবন্দরে ইহরাম অবস্থায় তুর্কি ইমামের মৃত্যু এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা মানুষদের ভ্রান্ত মতবাদ থেকে রক্ষার দায়িত্ব আলেমদের: দেওবন্দের মুহতামিম জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী অবিলম্বে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি চায় কাতার সচেতন আহলে সুন্নাত ফেডারেশনের ১৬ বছর পূর্তি উপলক্ষে গুণীজন সংবর্ধনা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভালো নিয়তে দৈনন্দিন কাজও ইবাদতে পরিণত হয়: মসজিদুল হারামের খতিব

মিটফোর্ডে ভেজাল ওষুধ রাখায় ৮ লাখ টাকা জরিমানা, দুইজনের জেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মিটফোর্ড এলাকায় নকল ওষুধ, স্যাভলন ও ডিটারজেন্ট প্রস্তুত ও বাজারজাত করার অভিযোগে পাঁচ প্রতিষ্ঠানকে আট লাখ টাকা জরিমানা ও দুইজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত মিটফোর্ডের আরমানিটোলা ও সরদার মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

ওষুধ প্রশাসন অধিদফতর ও র‌্যাব-১০ এর সহযোগিতায় সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহা. আক্তারুজ্জামান। এ সময় বিপুল পরিমাণ নকল ওষুধ, ডিটারজেন্ট তৈরির নিম্নমনের মতো কাঁচামাল জব্দ ও ধ্বংস করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান বলেন, মিটফোর্ডে নকল হ্যান্ড স্যানিটাইজার ও ওষুধ বিক্রি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে নকল সেকলো, নকল ডায়াবেটিস টেস্টিং কিট জব্দ করা হয়। নকল হ্যান্ড স্যানিটাইজার বিক্রি হচ্ছিল।

এসব কারণে ভ্রাম্যমাণ আদালত মুহা. মাহমুদুল (২২) ও সাকিলকে (১৮) তিন মাসের কারাদণ্ড দেন। এছাড়াও বিভিন্ন দোকান ও গোডাউনের মালিক এবং কর্মরত পাঁচজনকে আট লাখ টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-১০ জানায়, অভিযানকালে এসিআই কোম্পানির স্যাভলনের মতো করে স্যালভন বা অন্য নামে নকল পণ্য প্রস্তুত করা হচ্ছিল। এছাড়া, সার্ফ এক্সেল, চাকা বা রিনের মতো কোম্পানির ডিটারজেন্ট নকল করে প্যাকেটজাত ও বিক্রির অভিযোগে দুজনকে জেলসহ প্রায় ৫০ লাখ টাকা মূল্যের পণ্য জব্দ করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ