বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

পাঁচ মন্ত্রণালয়ে নতুন সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রতিরক্ষা, মুক্তিযুদ্ধ, সংস্কৃতিসহ পাঁচ মন্ত্রণালয় ও দফতরে নতুন সচিব দেয়া হয়েছে। রোববার (৫ জুলাই) এ সংক্রান্ত একাধিক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মুহা. আকরাম-আল হোসেন পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব হয়েছেন। পদোন্নতি দিয়ে তাকে আগের মন্ত্রণালয়েই বহাল রাখা হয়েছে।

২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক আদেশ জারি করে মুহা. আকরাম-আল হোসেনকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ দেয় সরকার।

অপর এক প্রজ্ঞাপনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুহা. আবু হেনা মোস্তফা কামালকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করেছে সরকার। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় প্রতিরক্ষা সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী ২৯ জুন মারা যান। মোস্তফা কামাল তার স্থলাভিষিক্ত হলেন।

খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের মহাপরিচালক এম বদরুল আরেফিনকে সচিব পদে পদোন্নতি দিয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দিন আহমেদকে বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান করা হয়েছে।

আর বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান তপন কান্তি ঘোষকে দেয়া হয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুহা. আমিনুল ইসলাম খানকে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ