রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪৫ জনকে আটক করে পুলিশে দিলো স্থানীয়রা বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে সতর্ক করলেন স্পিকার কেন ঢেকে রাখা হয় কাবা শরিফ, কালো গিলাফের আড়ালে হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য রাতে ঢাকাসহ ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা: শিশির মনির আজ সংসদ খুব কালারফুল দেখাচ্ছে: স্পিকার খুতবার মাঝেই ফটোগ্রাফারদের সতর্ক করলেন মসজিদে নববির ইমাম মুরাদনগরে কওমি তরুণ ওলামা পরিষদের মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

ভাড়াটে কমে যাওয়ায় দুশ্চিন্তায় রাজধানীর বাড়িওয়ালারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার কারণে কাজ হারিয়ে রাজধানী ঢাকা ছাড়ছেন মানুষজন। অনেকে নিজেদের বাসাবাড়ি ছেড়ে দিয়ে একেবারে ঢাকা ছেড়ে চলে যাচ্ছেন। এতে করে বিপাকে পড়েছেন বাড়িওয়ালারা। ভাড়াটিয়া না থাকায় তারাও আর্থিক সংকটে পড়তে যাচ্ছেন।

এ বিষয়ে রাজধানীর জাফরাবাদের এক বাড়িওয়ালা বলেন, বাড়ি ভাড়া থেকে পাওয়া অর্থ নিয়েই তিনি তার পরিবার চালান। কিন্তু করোনার কারণে তার একটি ফ্ল্যাট গত তিন মাস ও আরেকটি এক মাস ধরে খালি পড়ে আছে।

তিনি জানান, পাঁচটি টিনের ঘর আছে। সেগুলোর ভাড়াটিয়ারা গত ফেব্রুয়ারি থেকেই ভাড়া দেননি। আর বাকি দুটি ফ্ল্যাটের ভাড়াটিয়ারা ৭০ থেকে ৮০ শতাংশ ভাড়া দিয়েছেন। এমতাবস্থায় কয়েকদিন আগে ব্যক্তিগত সঞ্চয় থেকে ৯০ হাজার টাকা ইউটিলিটি বিল বাবদ পরিশোধ করতে হয়েছে।

মিরপুর-১১ অঞ্চলের এক বাড়িওয়ালা বলেন, অনেক ভাড়াটিয়া বাসা ছেড়ে দিচ্ছেন। তাই সিদ্ধান্ত নিয়েছি, যেসব ভাড়াটে থাকতে চান, তাদের জন্য অন্তত ২০ শতাংশ ভাড়া কমিয়ে দেব। নয়তো ভাড়াটিয়া চলে গেলে এই মুহূর্তে নতুন ভাড়াটিয়া পাওয়া খুব কঠিন।

খোঁজ নিয়ে জানা যায়, করোনা পরিস্থিতি দিন দিন আরো খারাপের দিকে যাওয়ায় রাজধানী ছাড়ছেন মানুষজন। ইতোমধ্যে ৫০ হাজারের বেশি মানুষ গ্রামের বাড়ি চলে গেছেন। প্রতিদিনই এমন চিত্র দেখা যাচ্ছে। ফলে প্রতিটি এলাকাতেই অসংখ্য বাড়ির দরজায় টু-লেট নোটিস ঝুলছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ