মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

জাতিসংঘে বিশ্বের সংঘাতপূর্ণ এলাকায় যুদ্ধবিরতি প্রস্তাব পাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাস মহামারি মোকাবিলা করার জন্য বিশ্বের সব সংঘাত এবং গোলযোগপূর্ণ এলাকায় অবিলম্বে যুদ্ধবিরতি পালনের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস করেছে।

গত কয়েক মাস ধরে চলা আলোচনার পর বুধবার পাস হওয়া প্রস্তাবে সংঘাতে লিপ্ত সব পক্ষকে অবিলম্বে আগামী অন্তত ৯০ দিনের জন্য মানবিক যুদ্ধবিরতি পালন করতে আহ্বান জানানো হয়েছে। মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় মানবিক সহায়তা যাতে নিরাপদে সরবরাহ করা যায় সেজন্য এ যুদ্ধবিরতি পালনের কথা বলা হয়েছে।

ফ্রান্স এবং তিউনিসিয়ার মাধ্যমে উত্থাপিত এ খসড়া প্রস্তাবে বিশ্বের সংঘাতপূর্ণ এলাকায় বিশেষ করে সিরিয়া, ইয়েমেনে, সুদান এবং কঙ্গোতে অবিলম্বে যুদ্ধবিরতি পালনের আহ্বান জানানো হয়েছে।

তবে আইএস ও আল কায়েদার বিরুদ্ধে সামরিক অভিযানের ক্ষেত্রে এ প্রস্তাব কার্যকর হবে না। করোনাভাইরাসের মহামারি শুরু হওয়ার পর এই প্রথম জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেসের সমর্থনে সংস্থাটির নিরাপত্তা পরিষদ এ ধরনের প্রস্তাব পাস করলো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ