বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইউপি নির্বাচন শুরু হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে: সিইসি খতমে নবুওয়াত সেমিনারে ১ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি হলো স্মারক গ্রন্থের এক কপি খাগড়াছড়িতে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের নির্দেশ  নারীদের ঘরের বাইরে চাকরি: শরিয়তের বিধান ও শর্তাবলি লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ হবিগঞ্জের ছয় তরুণ  শ্রমিক বিক্ষোভ ঘিরে ধাওয়া-পাল্টাধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সংঘর্ষের জেরে যুক্তরাজ্য থেকে বাংলাদেশিদের তাড়ানোর দাবি ব্রিটিশ এমপির মহাখালীর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট ব্যাংকের চাকরির টাকা দিয়ে সন্তানের দ্বীনি ইলম অর্জন: কী বলে শরিয়ত?

ছুটিকালে গণমাধ্যমকর্মীদের সহায়তা দিতে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস রোধে সরকার ঘোষিত ছুটির সময় সংবাদমাধ্যম কর্মীদের সহায়তা দিতে নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। গতকাল বুধবার সরকারি এক তথ্য বিবরণীতে এ নির্দেশনার কথা জানানো হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় বলা হয়, ছুটির সময় গণমাধ্যম কর্মীদের সহায়তা দেয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো যাচ্ছে।

করোনা ভাইরাস সংক্রমণ রোধে ২৬ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া করোনা ভাইরাস সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনায় গত ২৪ মার্চ থেকে মাঠে রয়েছে সশস্ত্র বাহিনীর সদস্যরা। সশস্ত্র বাহিনী প্রশাসনকে বিভিন্নভাবে সহায়তা করছেন।

বুধবার দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ সাংবাদিকদের দায়িত্ব পালনকালে সশস্ত্র বাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা করার আহ্বান জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ