বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ৫ ইরানি ট্যাংকারে বোমাবর্ষণ যুক্তরাষ্ট্রের, জর্ডানে পাল্টা হামলা ইরানের টাকা তুলছেন গ্রাহকরা, সম্মিলিত ইসলামী ব্যাংক বাড়ছে আস্থা অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সী মেয়েদের হিজাব নিষিদ্ধ ‘স্থিতিশীল ক্যাম্পাস ও যোগ্য নেতৃত্ব গঠনে ছাত্র আন্দোলনকে ভূমিকা রাখতে হবে’ নেপালের জাতীয় সভার সদস্যের সঙ্গে আমিরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ সাহারানপুরের শতবর্ষী মসজিদ ভাঙায় মুসলিম পার্সোনাল ল বোর্ডের তীব্র নিন্দা পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে

সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের ইসলামী ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সবিষয়ক কোর্সের উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ (সিএসবিআইবি)-এর উদ্যোগে ছয় মাসব্যাপী ‘সার্টিফিকেট কোর্স অন ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স’ শীর্ষক এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী পর্ব ২২ ফেব্রুয়ারি ২০২০ শনিবার সকাল ১০টায় বোর্ডের কাকরাইলস্থ নিজস্ব ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়।

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের চেয়ারম্যান মুফতী ড. মুহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)-এর মহাপরিচালক ড. মোঃ আখতারুজ্জামান এবং বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ও শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ও সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব এম আযীযুল হক, ব্যাংক এশিয়া লি.-এর নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব রূমি এ হোসেন ও ইসলামী ব্যাংক ট্রেনিং ও রিসার্চ একাডেমির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও মহাপরিচালক জনাব এসএম রবিউল হাসান প্রমুখ।

স্বাগত বক্তব্য প্রদান করেন সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের সেক্রেটারি জেনারেল জনাব মোঃ আবদুল্লাহ শরীফ।

প্রধান অতিথি ড. মোঃ আখতারুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংকিং একটি দ্রুত বিকাশমান শিল্প। ইসলামী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সুষ্ঠু ও শরঈ নীতিমালার ভিত্তিতে পরিচালনার জন্য প্রশিক্ষণের কোন বিকল্প নেই।

তিনি প্রশিক্ষণার্থীদের সাফল্য কামনা করেন। বিশেষ অতিথিগণ এ ধরনের কোর্সের আয়োজন করায় সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তাঁরা আশা প্রকাশ করেন, পেশাগত যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধিতে এ প্রশিক্ষণ কোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সভাপতির বক্তব্যে মুফতী ড. মুহাম্মদ আব্দুল্লাহ বলেন, নিরবচ্ছিন্ন অধ্যয়ন ও নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে যোগ্যতা বৃদ্ধি করতে হবে। আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। তা হলেই ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্সশিল্প আরো উৎকর্ষ লাভ করবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ