সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন দেশ এগিয়ে নিতে হেফাজতে ইসলামকে পাশে চান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’ 

একই হেলমেট-টুপি ব্যবহারে যে ক্ষতি হচ্ছে আপনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শীতে শরীর গরম করতে মাথা-কান ঢেকে রাখার অভ্যাস আমাদের সকলেরই। কিংবা মোটরসাইকেল বা স্কুটির জন্য কেনা হেলমেট পড়ে অনেকে গাড়ি চালাচ্ছেন। এক্ষেত্রে একজনের টুপি-হেলমেট অন্যরা অনেক সময় ব্যবহার করে থাকেন।

আজকাল হেলমেটের ক্লিপ অত্যাধুনিক হওয়ায় ক্লিপ ছোট-বড় করে নিলে সকল প্রাপ্তবয়স্করাই এটি ব্যবহার করতে পারেন। আর এই একই টুপি বা হেলমেট ব্যবহারের অভ্যাস বিপদের দিকে ঠেলে দেয় আমাদের।

ভারতের ত্বক বিশেষজ্ঞ সঞ্জয় ঘোষের মতে, মাথার ত্বকে যে সমস্ত ছত্রাকঘটিত অসুখ, চুল পড়ে যাওয়া বা মাথার ত্বকে প্রদাহ হওয়ার যে প্রবণতা সারা বছর থাকে, তার অন্যতম কারণ এই একই টুপি ও হেলমেট ব্যবহার।

তিনি বলেন, ‘সারা বছর হেলমেটের এমন ব্যবহারে মাথার ত্বকে সমস্যা তো থাকেই, টুপি পরায় শীতকালে এই সমস্যা আরও বাড়ে।’

চিকিৎসকদের মতে, সারা বছর হেলমেট পরার জেরে মাথা, কান ঢাকা থাকে। তাই শরীরের এসব অংশ খুব সহজেই ঘেমে যায়। ঘাম শুকিয়ে গেলেও জীবাণু লেগে থাকে হেলমেট বা টুপিতে। পরে এই হেলমেট যখন অন্য কেউ পরেন, তখন খুব সহজেই জীবাণুরা তার শরীরে সংক্রমিত হয়।

নিজের শরীরের ঘাম ও তার জীবাণুর সঙ্গে লড়তে পারার ক্ষমতা আমাদের শরীরের প্রতিরোধ শক্তিরই রয়েছে। কিন্তু প্রত্যেকের ঘামের প্রকৃতি ভিন্ন। তাই অন্যের ঘাম থেকে সংক্রমিত জীবাণুর সঙ্গে লড়ার ক্ষমতা সকলের থাকে না।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ