শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ।। ১৪ কার্তিক ১৪৩৩ ।। ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির পাল্টাপাল্টি বক্তব্যে সমন্বয়হীনতা স্পষ্ট: ইসলামী আন্দোলন আত্মশুদ্ধি ও নৈতিক পুনর্জাগরণে গড়ে উঠতে পারে বৈষম্যহীন রাষ্ট্র: ড. খালিদ হোসেন রূপপুরে দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু মক্কায় ড্রোন ধ্বংসের দাবি, সৌদিকে মিথ্যাচারের অভিযোগ হুথিদের  তুরস্কের ক্যাপাডোসিয়ায় পাহাড়ধসে ৩ জনের মৃত্যু সফরসঙ্গীদের নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন  যাত্রাবাড়ীতে লাইফস্টাইল ব্র্যান্ড ‘এলভান্ট’-এর নতুন আউটলেট উদ্বোধন  জুমার জামাতে ঐক্য, সমাজে বিভেদের দেয়াল জুমার আজানের পর বেচাকেনার বিধান কী? মাওলানা আরশাদ মাদানীর স্বাস্থ্য নিয়ে ‘উদ্বেগের কারণ নেই’

দারুল উলুম মাবিয়া'র নতুন ভবন উদ্বোধন করবেন দুই মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
বিশেষ প্রতিবেদক>

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সন্নিকটে গড়ে ওঠা দারুল উলুম মাবিয়া আল ইসলামিয়া মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের প্রভাবশালী ও ক্লিন ইমেজের দুজন মন্ত্রী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এনামুর রহমান।

আগামী ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) জুমআর নামাজের পর থেকে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী মাহফিলে দোয়া পরিচালনা করবেন আল্লামা শাহ আহমদ শফীর খলিফা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জী।

মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মোতাওয়াল্লী এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সাদিকুর রহমান হিরু।

দারুল উলুম মাবিয়া আল ইসলামিয়ার নবনির্মিত ভবনটির নাম দেওয়া হয়েছে "মরহুম আব্দুল কাদের ভবন"। নিরিবিলি ও মনোরম পরিবেশ ও উন্নত মানের আবাসিক ব্যবস্থা থাকবে নতুন এ ভবনটিতে।

নব-নির্মিত ভবনটির ঠিক পেছনে আরেকটি ভবনের কাজ চলছে। মাদ্রাসা পরিচালনা কর্তৃপক্ষ আমাদেরকে জানান অতি শীঘ্রই নির্মাণাধীন ভবনটিরও কাজ শেষ হবে।

১৯৯২ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাটি আল্লামা শাহ আহমদ শফীর বিশিষ্ট খলিফা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীর হাত ধরে মানুষের দীনি চাহিদা পূরণে এগিয়ে যাচ্ছে লক্ষ্যপানে।

সেদিন আরও উপস্থিত থাকবেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মিনহাজ উদ্দিন মুসা, ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ