সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা

বর্তমান সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে: মাওলানা মোহাম্মদ ইসহাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, বর্তমান সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে আগের রাতে ব্যালট বাক্স ভরে জালিয়াতির নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আঁকড়ে থেকে দেশে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি করেছে।

তিনি বলেন, সর্বশেষ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে কেন্দ্র দখল করে ইভিএম-এ ভোট জালিয়াতির নতুন নজির সৃষ্টি করেছে। জনগণের ভোটাধিকারসহ রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিরে মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাকের সাভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আব্দুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মাওলানা সৈয়দ মজিবর রহমান, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আবদুল বাসিত আজাদ, যুগ্ম মহাসচিব- মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, শেখ গোলাম আসগর, মুহাম্মদ মুনতাসির আলী, মাওলানা আহমদ আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক- ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা এ কে এম আইউব আলী, মাওলানা তোফাজ্জ্বল হোসাইন মিয়াজী, প্রশিক্ষন সম্পাদক- অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম।

এডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক মুহা. আব্দুল জলিল, অধ্যাপক কে এম আলম, মাওলানা শামসুজ্জামান চেীধুরী, মাষ্টার সিরাজুল ইসলাম, মাওলানা নুরুল আল মামুন, বুরহান উদ্দিন সিদ্দিকী, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, মাওলানা সাঈদ আহমদ, মাওলানা সৈয়দ মুশাহিদ আলী, মাওলানা আইউব আলী, হাফেজ মাওলানা জিন্নত আলী, মাওলানা আহমদ বিলাল, অধ্যাপক মাওলানা খুরশীদ আলম, প্রভাষক মুহা. আব্দুল করিম, অধ্যাপক এ কে এম মাহবুব আলম, মুফতি সাইয়্যেদুর রহামন, হাজী নূর হোসেন, মাওলানা আবদুল হাই প্রমুখ ।

আগামীকাল ১৪ ফেব্রুয়ারী (শুক্রবার) সকাল ৯টায় রাজধানীর নয়াপল্টনের সীগাল রেস্টুরেন্টে খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শুরার সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হবে। আমিরে মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য শুরা অধিবেশনে সারাদেশের মজলিসে শুরার সদস্যরা অংশগ্রহন করবেন।

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমà