বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু চিকিৎসকদের বিসিএসে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশ তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১

জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আধুনিক শিক্ষায় শিক্ষিত তরুণদের মাঝে ইসলামি জ্ঞান, দাওয়াহ দক্ষতা এবং নেতৃত্বগুণ বিকাশের লক্ষ্যে ৬ মাস মেয়াদি ‘সার্টিফিকেট কোর্স ইন ইসলামিক স্টাডিজ’ (তৃতীয় ব্যাচ) চালুর ঘোষণা দিয়েছে আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, জেনারেল শিক্ষাধারার শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে পরিকল্পিত এই কোর্সের মাধ্যমে ইসলামের মৌলিক জ্ঞান, আরবি ভাষা শিক্ষা, সমকালীন চিন্তাগত চ্যালেঞ্জ মোকাবিলা এবং দাওয়াহ কার্যক্রমে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে।

আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের মতে, সমাজ পরিবর্তনে তরুণরা অন্যতম প্রধান চালিকাশক্তি। আধুনিক শিক্ষায় শিক্ষিত তরুণদের একটি বড় অংশ ইসলামি জ্ঞান অর্জন এবং সমাজে দ্বীনের সৌন্দর্য তুলে ধরতে আগ্রহী। কিন্তু প্রয়োজনীয় দিকনির্দেশনা ও উপযুক্ত পরিবেশের অভাবে অনেকেই সেই লক্ষ্য অর্জন করতে পারেন না। এ বাস্তবতা বিবেচনায় নিয়েই কোর্সটি চালু করা হয়েছে।

প্রতিষ্ঠানটি জানায়, কোর্সে অংশগ্রহণকারীরা আরবি ভাষার লিখন, পঠন ও মৌখিক দক্ষতা অর্জনের পাশাপাশি আকিদা, ফরজে আইন ইলম এবং সমকালীন বিভিন্ন বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জ সম্পর্কে জ্ঞান লাভ করবেন। এছাড়া এলজিবিটিকিউ, নাস্তিক্যবাদ, নারীবাদ ও সায়েন্টিজমের মতো সমসাময়িক বিষয় নিয়ে তাত্ত্বিক আলোচনা থাকবে পাঠ্যসূচিতে।

শুধু ধর্মীয় জ্ঞান নয়, শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য ইমোশনাল ইন্টেলিজেন্স, টাইম ম্যানেজমেন্ট এবং পাবলিক স্পিকিংয়ের মতো সফট স্কিল বিষয়েও প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের টিউশন ফি, আবাসন ও খাবারের ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। পাশাপাশি মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষা ভাতার ব্যবস্থাও থাকবে।

কোর্স সফলভাবে সম্পন্নকারীরা পরবর্তী দুই বছর মেয়াদি পিজিডি (PGD) কোর্সে ভর্তির বিশেষ সুযোগ পাবেন। এছাড়া পিজিডি সম্পন্নকারী শিক্ষার্থীদের পারিবারিক প্রয়োজন বিবেচনায় মাসিক সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত শিক্ষাবৃত্তি প্রদানের সুযোগ রাখা হয়েছে।

দেশবরেণ্য প্রাজ্ঞ উলামায়ে কেরাম এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে পরিচালিত এই কোর্সে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী পুরুষ শিক্ষার্থী হতে হবে। আবেদনকারীর ন্যূনতম সিজিপিএ ২.৫০ এবং বয়স সর্বোচ্চ ৩০ বছর নির্ধারণ করা হয়েছে।

আগামী ৭ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ জুলাই। পরীক্ষার বিষয় থাকবে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান। পরীক্ষা অনুষ্ঠিত হবে আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সাতারকুল ক্যাম্পাসে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ভর্তি ও অন্যান্য তথ্যের জন্য প্রতিষ্ঠানটির নির্ধারিত যোগাযোগ নম্বরে যোগাযোগ করা যাবে বলে জানানো হয়েছে।

প্রতিনিধি/আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ