বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা সরকারের সীমান্তের স্পর্শকাতর এলাকায় কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ বাংলাদেশে আশ্রয় নেওয়া ২ লাখ ৮৩ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার মাত্র ১৬ দিনে প্রবাসী আয় ১৭২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার ‘কিশোর গ্যাংয়ের ফেসবুক-টিকটক আইডি সার্বক্ষণিক মনিটরিং করছে পুুলিশ’ হামের টিকায় গাফিলতি পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিশেষ ইমাম প্রশিক্ষণ এবার রাজশাহীতে কুরআন, কাবা ও ‘পাই’ (π): এক বিস্ময়কর সংখ্যার ইঙ্গিত দিরাই জামেয়ার মুহতামিম হলেন ড. মাওলানা শুয়াইব আহমদ ময়মনসিংহে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর ডাকাতি

‘ফ্যাসিবাদের কবল থেকে দেশ চাঁদাবাজ-সন্ত্রাসীদের দখলে চলে গেছে’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান শুক্রবার (৮ আগস্ট) গাজীপুরে নির্মম হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক আছাদুজ্জামান তুহিনের জানাজা নামাজের পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, তুহিন ভাইকে যে নির্মমতায় হত্যা করা হয়েছে তাতে আমরা স্তম্ভিত। জুলাই অভ্যুত্থানের পরের বাংলাদেশেও এই রকম নৃশংসতা দেখতে হবে তা কল্পনাও করা যায় না। সাংবাদিকদের নিরাপত্তা রক্ষায় সামগ্রিকভাবে আমরা ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতার জন্য জাতির কাছে ক্ষমা চাইছি।

তিনি বলেন, গাজীপুরে সাংবাদিক খুন প্রমাণ করে ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়ে দেশ চাদাবাজ সন্ত্রাসীদের কবলে চলে গেছে।

গাজী আতাউর রহমান বলেন, গাজীপুরে সারাদেশের সন্ত্রাসীরা আশ্রয় নিয়ে অপরাধ করে। তার দায়ভার গাজীপুরের জনতাকে বহন করতে হয়। এটা আর হতে দেয়া যায় না।

গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান বলেন, গাজীপুরের পুলিশ প্রশাসনের ব্যর্থতা আজ প্রমাণিত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপরাধী ও তাদের পেছনে থাকা রাজনৈতিক শক্তিকে আইনের আওতায় আনতে ব্যর্থ হলে গাজীপুরের পুরো প্রশাসনকে প্রত্যাহার করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব বলেন, চাঁদাবাজদের দৌরাত্ম্য এই মাত্রায় পৌছানোর পেছনে দেশের রাজনৈতিক সংস্কৃতির দায় রয়েছে। জুলাইয়ের পরে এই সংস্কৃতি শুদ্ধ হওয়ার কথা। কিন্তু দেখা যাচ্ছে চাঁদাবাজি, সন্ত্রাস আরো বেড়েছে। সন্ত্রাস ও চাঁদাবাজদের প্রতিহত করতে না পারলে জুলাইয়ের রক্ত বৃথা যাবে। তাই রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিয়ে নিজ দলের ভেতরে শুদ্ধি অভিযান চালাতে হবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ