বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ ।। ২০ ফাল্গুন ১৪৩২ ।। ১৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের জামায়াতে যোগদানের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কবি মুহিব খান ইদ্রিস হত্যার বিচার দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল রমজানের অবহেলিত আমলটির নাম ইতেকাফ: শায়খ আহমাদুল্লাহ দারুননাজাত একাডেমিতে ম্যাথ কার্নিভাল ও অলিম্পিয়াড ‘রাষ্ট্র পরিচালনায় তাকওয়ার নীতি অনুসৃত না হলে কাঙ্ক্ষিত মুক্তি আসবে না’ জামিআ রাব্বানিয়া আরাবিয়ার ভর্তি তারিখ ঘোষণা  ‘ইরান বর্তমান পরিস্থিতি থেকে দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে’ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া

‘সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে হিজাব-নিকাব পরে কেন পড়াশোনা করতে পারবে না!’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে হিজাব ও পর্দার মতো ধর্মীয় পোশাক পরিধান নিয়ে চলমান অস্থিরতার স্থায়ী সমাধান চেয়েছেন জনপ্রিয় ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ। রোববার (৩১ আগস্ট) এক ফেসবুক স্ট্যাটাসে তিনি সংবিধানের মৌলিক অধিকারের কথা স্মরণ করিয়ে দিয়ে পোশাকের অজুহাতে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ না করার জন্য রাষ্ট্রের যথাযথ কর্তৃপক্ষের কাছে সুস্পষ্ট নির্দেশনা জারির আহ্বান জানান।

শায়খ আহমাদুল্লাহ তাঁর স্ট্যাটাসে নাগরিকদের ধর্ম পালনের সাংবিধানিক মৌলিক অধিকারের ওপর জোর দেন। তিনি বলেন, ‘ড্রেসকোডের খোঁড়া অজুহাত তুলে কারো ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা সংবিধান পরিপন্থী কাজ।’ তিনি আরও যুক্তি দেন যে, বাংলাদেশের মতো একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রাণ মানুষের দেশে হিজাব-নিকাবের মতো স্পর্শকাতর বিষয়ে প্রতিবন্ধকতা তৈরি করা এক ধরনের অস্থিরতা তৈরির চেষ্টা হতে পারে, যার পেছনে বিশেষ কোনো এজেন্ডা থাকা অস্বাভাবিক নয়।

হিজাব পরিধানের অধিকারের সপক্ষে শায়খ আহমাদুল্লাহ শিখ সম্প্রদায়ের পাগড়ির উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন, ‘পাগড়ি শিখদের ধর্মীয় প্রতীক। পাগড়ি পরে তারা যদি পৃথিবীর সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারে, এমনকি বিভিন্ন বাহিনীতে চাকরি করতে পারে, তাহলে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে হিজাব-নিকাব পরে মেয়েরা কেন পড়াশোনা করতে পারবে না!’ এই উদাহরণ দিয়ে তিনি দেখিয়েছেন যে, ধর্মীয় পোশাকের বিষয়ে একটি বৈশ্বিক সহনশীলতা থাকলেও বাংলাদেশে তা নিয়ে বারবার বিতর্ক তৈরি হচ্ছে।

শায়খ আহমাদুল্লাহ বিশ্বাস করেন, এই সমস্যার একটি স্থায়ী সমাধান প্রয়োজন। তাই তিনি রাষ্ট্রের যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন, যেন ড্রেসকোডের অজুহাতে শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় প্রতীক ব্যবহারে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা না হয় এবং এ বিষয়ে একটি সুস্পষ্ট নির্দেশনা জারি করা হয়। তাঁর মতে, এটি কেবল একটি পোশাকের বিষয় নয়, বরং ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক স্থিতিশীলতার সাথে জড়িত।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ