বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে: উপদেষ্টা রিজওয়ানা হাসান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, তিস্তা নদী পুনঃখনন ও অববাহিকা উন্নয়নের জন্য প্রণীত ‘তিস্তা মহাপরিকল্পনা’ এ বছরের শেষ নাগাদ চূড়ান্ত করা হবে।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। পরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তা নদীর তীর রক্ষা প্রকল্প এলাকা পরিদর্শনে রওনা দেন উপদেষ্টা।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “গত কয়েক মাসে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাঠপর্যায়ের সব কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী ১৭ জুলাই বিশেষজ্ঞদের সঙ্গে এ প্রকল্পের পাঁচটি মূল বিষয়ে আলোচনা চূড়ান্ত করা হবে।”

তিনি আরও জানান, ওই আলোচনার ভিত্তিতে প্রস্তাবনা প্রথমে সরকারের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে, এরপর অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর মাধ্যমে চীনা কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। কারণ এটি বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগ। তাই প্রকল্প বাস্তবায়নে উভয় দেশের সম্মতির প্রয়োজন।

এ সময় তিস্তা তীর রক্ষা প্রকল্প এলাকা পরিদর্শনে উপদেষ্টার সঙ্গে আরও উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই আলম সিদ্দিকী এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের কর্মকর্তারা।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ