বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা সরকারের সীমান্তের স্পর্শকাতর এলাকায় কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ বাংলাদেশে আশ্রয় নেওয়া ২ লাখ ৮৩ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার মাত্র ১৬ দিনে প্রবাসী আয় ১৭২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার ‘কিশোর গ্যাংয়ের ফেসবুক-টিকটক আইডি সার্বক্ষণিক মনিটরিং করছে পুুলিশ’ হামের টিকায় গাফিলতি পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিশেষ ইমাম প্রশিক্ষণ এবার রাজশাহীতে কুরআন, কাবা ও ‘পাই’ (π): এক বিস্ময়কর সংখ্যার ইঙ্গিত দিরাই জামেয়ার মুহতামিম হলেন ড. মাওলানা শুয়াইব আহমদ ময়মনসিংহে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর ডাকাতি

ফিলিস্তিন পৃথিবীর বিচারহীনতার বড় উদাহরণ: শায়খ আহমাদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জনপ্রিয় ইসলামী আলোচক ও আল সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান  শায়খ আহমাদুল্লাহ বলেছেন, পৃথিবীতে বিচারহীনতার সব থেকে বড় উদাহরণ ফিলিস্তিন। সেখানে মানুষ হত্যা যেন জায়েজ হয়ে গেছে। মানুষেরা খেতে না পেয়ে মৃত্যুর প্রহর গুনছে ৷ মানব ইতিহাসে মনে হয় এমন ঘটনা আর ঘটেনি। তিনি বলেন, বিশ্বমোড়লরা একদিকে মানবাধিকার প্রতিষ্ঠার বুলি আওড়াচ্ছে অন্যদিকে মানবাধিকার লঙ্ঘন দেখতে পাচ্ছি। 

বুধবার (১০ সেপ্টেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, মহানবী (সা.) যে জীবনাদর্শ রেখে গেছেন তা অনুসরণ করে পৃথিবীর সকল রাজনৈতিক সংকট কাটানো সম্ভব। তিনি প্রতিটি কাজ করেছেন এবং বিশ্ববাসীকে করার জন্য বলেছেন। সংখ্যালঘু সম্প্রীতির যে কথা বলা হয় তা শুধু ইসলামের আলোকে যথার্থভাবে বাস্তবায়ন সম্ভব।

তিনি আরও বলেন, আজকের সভ্য পৃথিবীতে নারীর অধিকারের কথা বলা হচ্ছে। হজরত মুহাম্মদ (সা.) শুধু নারী অধিকারের কথা বলেননি, অধিকার প্রতিষ্ঠা করেছেন। যুদ্ধের নামে পৃথিবীতে গণহত্যা করা হচ্ছে। এটা দেখেও যারা নিরব থাকে এবং অনেকাংশে সমর্থন করে তারাই এখন অধিকারের কথা বলছে।

শায়খ আহমাদুল্লাহ বলেন, পরিবেশকে দূষিত করে আবার প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। বৈশ্বিক এই সংকট মোকাবেলা করতে হলে ফিরে যেতে হবে নবীর সিরাতে।

আলোচনা সভায় ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান আশ্রাফির সভাপতিত্বে অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. ইয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম,  অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানসহ সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ